নারায়নগঞ্জ নাগরিক কমিটির বর্ধিত সাধারণ সভা অনুষ্ঠিত
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ০৪:৩২ পিএম
নাগরিক কমিটির সভাপতি এড. এবি সিদ্দিক এর সভাপতিত্বে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির বর্ধিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল (মঙ্গলবার) সিনামন রেস্টুরেন্ট এ সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভার পাশাপাশি ইফতার ও দোয়ার আয়োজন করা হয়। এ সভায় নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যা, বিশৃঙ্খলা ও অনিয়ম নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।
নিরবিছিন্ন শহর গঠনে ও শহরে শৃঙ্খলা ফিরিয়ে আনার সম্ভাব্য সমাধান ও তাদের পরবর্তি কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। এ সভায় শহরের যানজট সমস্যা, মৌমিতা বাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, হকার সমস্যা ও নৌ-টার্মিনালের অনিয়ম নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়।
এ সভায় সভাপতি এবি সিদ্দিক বলেন নারায়নগঞ্জের যানজট সমস্যা নিয়ে জদি কিছু না করতে পারি তাহলে আমি মনে করি আমরা বিবেকের দ্বারা দংশিত হবো।এ সভায় আরো উপস্থিত ছিলেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহব্বায়ক রফিউর রাব্বি সহ নাগরিক কমিটির অন্যন্য নেতৃবৃন্দ। এন.হুসেইন/জেসি


