মাদক কারবারে সহযোগিতা জাপা নেতা বহিস্কার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩, ০২:২৬ পিএম
সোনারগাঁয়ে মাদক কারবারে সহযোগিতা করা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে নোয়াগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মনিরুজ্জামানকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবালের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকার আদিষ্ট হয়ে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ৭ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মনিরুজ্জামান মাদক কারবারে সহযোগিতা ও জাতীয় পার্টির সাংগঠনিক কর্মসূচি কার্যকলাপের জন্য তাকে বহিষ্কার করা হলো। এ আদেশ বিজ্ঞপ্তি প্রকাশ হতেই কার্যকর হবে। এন.হুসেইন/জেসি


