Logo
Logo
×

বিশেষ সংবাদ

চাহিদার তুলনায় সরবরাহ কম টিসিবির পণ্য

Icon

নুরুন নাহার নিরু

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩, ০৯:০৩ পিএম

চাহিদার তুলনায় সরবরাহ কম টিসিবির পণ্য
Swapno

 

# সরবরাহ বাড়ানোর দাবি ক্রেতাদের

 

 

পবিত্র মাহে রমজান শুরু হওয়ার আগে থেকেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্তদের হাতের নাগালের বাহিরে। স্বল্প আয়ে সংসারের খরচ চালাতে হিমশিম খাচ্ছেন তারা। সাধারণ মানুষের মাছ মাংস তো দূরের কথা শাকসবজি দিয়ে তিন বেলা সম্পন্ন খাবার জোগাতে কষ্টদায়ক হয়ে পরেছে। তাই সরকার মানুষের সংকট দূর করার জন্য সারা দেশে কম দামে টিসিবির পণ্য বিক্রি করছে। বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক ডিলারদের দায়িত্বে কাউন্সিলরের সহযোগীতায় পন্য সরবরাহ করছেন। এতে খুশি স্বল্প আয়ের মানুষেরা। তবে এই পন্য কিনতে গিয়েও ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে জানান ক্রেতারা।

 

চাহিদার তুলনায় কম পণ্য সরবরাহ করছে বলেও অভিযোগ রয়েছে তাদের। বিক্রিতারা বলছেন, পণ্য যদি থাকে তিনশত জনের, মানুষ আসে পাঁচশত এক্ষেত্রে কি করার আছে। এছাড়া পবিত্র মাহে রমজানে সাধারণ মানুষের সুবিধার্থে ন্যায্যমূল্যে দেশজুড়ে তেল, ছোলা, মসুর ডাল, চিনি বিক্রি করছে টিসিবি। তবে অন্যান্য জায়গাতে খেজুর বিক্রি করলেও নারায়ণগঞ্জে তা এখনো দেখা যায়নি। সব পণ্যের চেয়ে ক্রেতাদের  চাহিদা বেশি ডাল ও তেলের। এবার সয়াবিন তেল ১১০ টাকা, ছোলা প্রতি কেজি ৫০ টাকা, ডালের দাম ১৭০ টাকা, চিনি ৭০ থেকে ৭৫ টাকা বিক্রি করছে।

 

বাজারের তুলনায় এসব পণ্যের দাম কম হওয়ায় এর চাহিদা ভালো। তবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকেই খালি হাতে ফিরে যাচ্ছে।বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মহিলা-পুরুষ সবাই মিলে গরমের মধ্যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ক্লান্ত হয়ে অনেকে ছায়াময় স্থান খুজেঁ আবার অনেকে গাছের নিচে বসে আছেন। অনেকে রোদের তীব্র তাপে দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে এক প্রকার বাধ্য হয়েই খালি হাতেই ফিরে যাচ্ছেন।  

 

এ ব্যাপারে বিভিন্ন ওয়ার্ডের একাধিক কাউন্সিলরদের সাথে কথা বললে তারা যুগের চিন্তাকে বলেন, সাধারন মানুষের যাতে ভোগান্তি না হয় এই কারনে পণ্যটা আমরা ২ থেকে ৩ ধাপে দিয়ে থাকি। আবার এলাকার মসজিদের মাইকে সময়, তারিখ বলে দেই। কিন্তু তার পরেও তারা সকাল থেকে এসে ইট বিছিয়ে বসে। ট্রাক আসে ১২ টায় কিন্তু তারা আসে সকাল ৭ টায়-৮ টায়। লাইনে কার আগে কে এসে দাঁড়াবে সেই চিন্তা করে। আমরা তো তাদের বলিনি যে আগে এসে দাঁড়াতে। এছাড়া আমাদের মনে হয় কার্ডের সংখ্যাও বাড়ানো দরকার।

 

ক্রেতা মাসুদ বলেন, চাহিদা বেশি কিন্তু পণ্য কম তাই লাইনে অনেকক্ষণ দাড়িয়ে থেকেও পণ্য ছাড়া বাড়ি ফিরছি। বাজারে পণ্যের দাম অনেক বেশি। এখানে কিছুটা কমে পাওয়া যায় বলে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি। গত দুদিন ধরে এসেও পণ্য ছাড়াই বাড়িতে যেতে হয়েছে।    

 

এ ব্যপারে রুবেল নামের এক ক্রেতা বলেন, এই রোদের মধ্যে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি। সামনে যারা আছেন তাদেরকে পণ্য দিতে দিতেই পণ্য শেষ হয়ে যায়। তাই সামনের দিকে লাইন আর আগাতে পারছে না। আর মানুষের যেই চাহিদা এই পণ্যের সে অনুযায়ী আমার মনে হয় পণ্যের সরবরাহ বাড়ানো দরকার।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন