নারায়ণগঞ্জ জেলার সাধারণ ঔষধ ব্যবসায়ীবৃন্দের ইফতার মাহফিল অনুষ্ঠিত
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩, ০৯:৫৬ পিএম
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি ও নারায়ণগঞ্জ জেলার সাধারণ ঔষধ ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে ৫ ঘটিকায় ব্লু-পিয়ার রেষ্টুরেন্টে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি ও নারায়ণগঞ্জ জেলার সাধারণ ঔষধ ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আব্দুল হাই সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি কেন্দ্রীয় কমিটি ও আহ্বায়ক নারায়ণগঞ্জ জেলা শাখা।
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি ও নারায়ণগঞ্জ জেলার সাধারণ ঔষধ ব্যবসায়ীবৃন্দের ইফতার মাহফিলে এস.এম.এইচ টিটুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আনোয়ার হোসেন মৃধা বেলু বিসিডিএস কেন্দ্রীয় পরিচালক ও সভাপতি গুলশান থানা, কাজী রফিকুল ইসলাম বিসিডিএস কেন্দ্রীয় পরিচালক ও নারায়ণগঞ্জ জেলা বিসিডিএস এর যুগ্ম আহ্বায়ক ও পরিচালনায় ছিলেন নাজির উদ্দিন বাবু এবং সঞ্চালনায় ছিলেন বাদশা আহমেদ, মফিজুল ইসলাম স্বপন। এছাড়াও নারায়ণগঞ্জ জেলার ঔষধ ব্যবসায়ীবৃন্দরা উপস্থিত ছিলেন।


