Logo
Logo
×

বিশেষ সংবাদ

জামপুর ইউনিয়নে জনসাধারণের মাঝে দীপের নগদ অর্থ প্রদান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩, ০৯:০৩ পিএম

জামপুর ইউনিয়নে জনসাধারণের মাঝে দীপের নগদ অর্থ প্রদান
Swapno


পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপের উদ্যোগে শতাধিক অসহায় দুস্থ জনসাধারণের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।

 

 

শনিবার (১৫ এপ্রিল) বিকেলে মোবারক হোসেন স্মৃতি সংসদের উদ্যোগে জামপুর ইউনিয়নের আমবাগ এলাকায় শতাধিক অসহায় দুস্থ জনসাধারণের মাঝে নগদ অর্থ প্রদান করেন মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ।

 

 

এ সময় উপস্থিত ছিলেন, নোয়াগাঁও ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, প্রবীণ আওয়ামীলীগ নেতা আতশ মিয়া, যুবলীগ নেতা বাবু, নোয়াগাঁও ইউনিয়ন ২নং ওয়ার্ড সভাপতি মোঃ সেলিম, আওয়ামীলীগ নেতা খোরশেদ প্রমুখ। এছাড়া সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন