Logo
Logo
×

বিশেষ সংবাদ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আইনজীবী ফোরামের দোয়া ও ইফতার

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩, ০৫:৫৫ পিএম

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আইনজীবী ফোরামের দোয়া ও ইফতার
Swapno



বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ১৬ এপ্রিল) নতুন কোর্টস্থ বাদ আছর এড. সাখাওয়াত হোসেন খানের চেম্বারে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এড. খোরশেদ আলম মোল্লা ও বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধানের সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

এসময়ে ইফতার আগ মুহূর্তে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. সরকার হুমায়ূন কবিরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এড. ওমর ফারুক নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, বিশেষ অতিথি মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, প্রধান বক্তা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকির।

 

 


এছাড়াও আরও উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিকুল ইসলাম, জেলা আইনজীবী ফোরামের সিনিয়র সভাপতি এড. আজিজুল হক হান্টু, আইনজীবী ফোরাম নেতা এড. মশিউর রহমান শাহিন, এড. মাহমুদুল হক আলমগীর, এড. গুলজার হোসেন, এড. কামাল হোসেন, এড. কাজী আঃ গাফফার।

 

 

এবং এড. সালাহউদ্দিন ভূইয়া সবুজ, এড. আলম খান, এড. মামুন মাহমুদ মিয়া, এড. কাওসার আলম চৌধুরী টুটুল, এড সামসুল আরেফিন টুটুল, এড. মোশাররফ হোসেন, এড. রোকনউদ্দিন, এড. কামাল হোসেন মোল্লা, এড. নজরুল ইসলাম মাসুম, এড. মাইনুদ্দিন রেজা, এড. আসমা হেলেন বিথি, এড. মাসুদা বেগম শম্পা।

 

 

এবং এড. লিজা, এড. হাবিবুর রহমান, এড. রাসেল প্রধান, এড. সারোয়ার জাহান, এড. হাফিজুর রহমান মাসুম, এড. শেখ আনজুম আহমেদ রিফাত, এড. রাসেল প্রধান, এড. ফজলুর রহমান ফাহিম, এড. নয়ন ঢালী, এড. আবুল কালাম আজাদ, এড. কেএম সুমন, এড. আদনান মোল্লা প্রমুখ। এন.হুসেইন/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন