Logo
Logo
×

বিশেষ সংবাদ

স্বপরিবারে ওমরাহ হজ্ব পালনে গেলেন বিএনপি নেতা এম.এইচ মামুন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩, ০৭:১৬ পিএম

স্বপরিবারে ওমরাহ হজ্ব পালনে গেলেন বিএনপি নেতা এম.এইচ মামুন
Swapno



পবিত্র ওমরাহ হজ্ব পালনে স্বপরিবারে সৌদি আরবে গমন করেছেন মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক এম.এইচ মামুন। পবিত্র ওমরাহের জন্য তিনি গতকাল রবিবার (১৬ এপ্রিল) বিকেলে সৌদি আরবের মক্কা-মদিনার উদ্দ্যেশে নারায়ণগঞ্জ ত্যাগ করেন। তিনি ভালোভাবে ওমরাহ পালন শেষে স্বপরিবারে সুস্থ শরীরে যাতে ফিরে আসতে পারেন সেজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।  

 

 

জানা গেছে, দলীয় নিয়ম অনুযায়ী ও বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাহেবের পরামর্শক্রমে এক বিজ্ঞপ্তির মাধ্যমে মহানগর বিএনপির বর্তমান আহ্বায়ক ও সদস্য সচিবকে অবগত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। যথাবিহিত মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে সম্মানপূর্বক আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, কেন্দ্র থেকে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি পাওয়ার পর থেকে আর্থিক সহযোগিতা সহ কর্মী বাহিনী নিয়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচিগুলো পালন করে আসছিলাম আপনাদের সাথে।

 

 

৪১ সদস্য বিশিষ্ট কমিটি পেয়েছি ৬ মাস এর বেশী হল, আমরা একটি মাত্র কার্যকরী কমিটির সভা করতে পেরেছি এই কমিটির। কেন্দ্র থেকে দেওয়া কর্মসূচীর প্রস্তুতিমূলক সভা হয়েছে অনেকগুলি আহবায়ক সাহেবের ব্যক্তিগত চেম্বারে। যেখানে প্রটোকল বজায় রেখে বসার স্থান দেওয়া যায় না, সময়ের অভাবের দোহাই দিয়ে ৫৮ সেকেন্ডর বেশি কথা বলতে দেওয়া হয় না।

 

 

ঠিক তেমনিভাবে আহ্বায়ক সাহেবের ব্যক্তিগত চেম্বারের সভায় গঠনমূলক আলোচনা করতে চাইলে ধমক দিয়ে বসিয়ে দেওয়া হয়। আপনাদের ২ জনের বাইরে কারো মতামতকে গুরুত্ব দেওয়া হয় না। আরো আপনাদের স্বৈরাচারী বিভিন্ন সিদ্ধান্ত ও মনোভাবের কারণে গত ২৩-০২-২০২৩ থেকে আমি আপনাদের সাথে কোন কর্মসূচিতে অংশগ্রহণ করছি না।

 

 

কিন্তু আমি ৪১ সদস্য কমিটির সংখ্যাগরিষ্ঠদের সাথে নেতৃত্ব দিয়ে কর্মীদের সাথে নিয়ে কর্মসূচিগুলো সফল করার জন্য কাজ করছি ও পালন করছি। এমতাবস্থায় বিএনপির মহাসচিব ও সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর বিএনপিকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ শুরু করেছে।

 

 

আমি আশাবাদী। ঠিক সেই সময় আমার পরিবারসহ পবিত্র ওমরা হজ পালনের জন্য দেশ ত্যাগ করছি এবং অতি দ্রুতই দেশে ফিরে আসবো শাআল্লাহ। বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাহেবের পরমর্শক্রমে আপনাদের অবগত করা হল। এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন