শাহ্ নিজামের মায়ের মৃত্যুবার্ষিকীতে সকলের দোয়া কামনা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩, ০৭:২৯ পিএম
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজামের মা রওশন আরা আহমেদ এর তৃতীয় মৃত্যুবার্ষিকী রোববার। বার্ধক্যজনিত কারণে ২০২০ সালের ১৬ এপ্রিল সকালে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান এই মহীয়সী নারী। তিনি মুন্সিগঞ্জ জেলার শীলই ইউনিয়ন পরিষদের ৭ বারের নির্বাচিত চেয়ারম্যান ও নারায়ণগঞ্জের বিশিষ্ট পাট ব্যবসায়ী শাহ নূর উদ্দিন সরকারের স্ত্রী ছিলেন।
মৃত্যু বার্ষিকী উপলক্ষে ১৫ এপ্রিল নারায়ণগঞ্জের বিভিন্ন মসজিদে দোয়া পড়ানো হয়েছে। ১৬ এপ্রিল গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের মসজিদে ইফতার বিতরণের আয়োজন রয়েছে। এছাড়া ১৭ এপ্রিল নারায়ণগঞ্জের পথশিশু আর গরিবদের মধ্যে ইফতার দেওয়া হবে বলে জানা গেছে। মৃত্যু বার্ষিকীতে মরহুমার সকল আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবকে তাঁর রুহের মাগফিরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এন.হুসেইন/জেসি


