নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৩, ০১:৩২ পিএম
ঐতিহাসিক “মুজিবনগর দিবস” উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল সোমবার (১৭এপ্রিল) সকাল ১১টায় ২নং রেল গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.আবদুল হাইয়ের সভাপতিত্বে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই বলেন, ঐতিহাসিক মুজিবনগর দিবসের উপরেই মূলত স্বাধীন বাংলাদেশের ভিত্তি রচিত হয়জাতির পিতার অনুপস্থিতিতে জাতীয় চার নেতার দিক নিদের্শনায়। এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
এবং নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, সাবেক সহ-সভাপতি এড. আসাদুজ্জামান, সাবেক সহ-সভাপতি আদিনাথ বসু, সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম।
এবং সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ইসহাক মিয়া, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা, সাবেক সদস্য এড.হোসনে আরা বাবলী, সাবেক সদস্য শহীদুল্লাহ, হাজী আমজাত হোসেন, কাদির ডিলার, শামসুজ্জামান ভাষানী, সোনারগাঁ-৩ আসনের সাবেক সংসদ মোবারক হোসেন এর পুত্র এরফান হোসেন দীপ।
ফতুল্লা থানা আওয়ামীলীগের কার্যকরী সদস্য মাহাদী হাছান রবিন এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা, সাবেক ছাত্র নেতা ও জেলা আওয়ামীলীগ নেতা সালাউদ্দিন সিকদার, জেলা আওয়ামীলীগ নেতা মোতাহার হোসেন নাদিম, জেলা আওয়ামীলীগ নেতা আব্দুল কাইয়ুম খান, এড.সুলতান উদ্দিন নান্নু, জেলা আওয়ামীলীগ নেতা শাহজাহান, ছাত্রলীগ নেতা কবির প্রধান, শ্রমিকলীগ নেতা নজরুল ইসলাম সহ প্রমুখ। এন.হুসেইন/জেসি


