Logo
Logo
×

বিশেষ সংবাদ

১০০০হাজার পরিবারকে বস্ত্র​​​​​​​ বিতরণ করলেন কাউন্সিলর বিভা হাসান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৩, ০১:৫১ পিএম

১০০০হাজার পরিবারকে বস্ত্র​​​​​​​ বিতরণ করলেন কাউন্সিলর বিভা হাসান
Swapno



নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র বিভা হাসানের ব্যাক্তিগত উদ্যোগে এক হাজার পরিবারের মাঝে ঈদ পোশাক, নগদ টাকা বিতরন করা হয়েছে। সোমবার সকালে শুরু হয়ে দুপর পর্যন্ত শহরের মন্ডলপাড়া এলাকায় ১৬,১৭,১৮ নং ওয়ার্ড কাউন্সিলারের অফিসে ঈদের পোশাক ও নগদ টাকা বিতরন করা হয়।

 

 

এসময় নারী কাউন্সিলর ভিবা হাসান সকল বয়সী নারী পূরুষ অসহায় ১ হাজার পরিবারের মাঝে কাপড়, লুঙ্গি, থ্রী পিস ও নগদ টাকা বিতরন করেন। এসময় উপস্থিথ ছিলেন, ১ নং বাবুরাইল জামে মসজিদের সভাপতি সালেহ মোঃ মুসা, আব্দুল জব্বার, নূরুল হক চৌধুরী দিপু, জিল্লুর রহমান, রাশেদ উল্লাহ রিমন, হামিম ফয়সাল রাসেল সহ এলাকার অন্যান্য গন্যমান্য ব্যাক্তিবর্গরা এসময় উপস্থিথ ছিলেন।

 

 

 এ সময় ১৬,১৭,১৮ নং ওয়ার্ড কাউন্সিলার বিভা হাসান বলেন, প্রতি বছরের মত এবছরও আমি ব্যাক্তিগত তহবিল থেকে ১০০০ হাজার মানুষের মাঝে ঈদ পোশাক শাড়ি, লুঙ্গি, থ্রী পিস ও নগদ টাকা বিতরন করেছি। আশা করছি সবসময় আমার ওয়ার্ডবাসিদের পাশে থাকতে চাই। ঈদ উৎসবে আমাদের মত মানুষ যারা আছেন তারা সকলে অসহায় মানুষের পাশে দাঁড়ালে দরিদ্র মানুষগুলোর মুখে হাসি ফুটবে। এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন