Logo
Logo
×

বিশেষ সংবাদ

খানপুর হাসপাতাল রোডে বৃহত্তর ঈদ জামাত অনুষ্ঠিত হবে

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৩, ০৭:০১ পিএম

খানপুর হাসপাতাল রোডে বৃহত্তর ঈদ জামাত অনুষ্ঠিত হবে
Swapno

 

প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরে খানপুর হাসপাতাল রোডে ২টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। গতকাল ঈদ জামাত কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ঈদগাহের পর নগরীর সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় এখানে। সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রথম জামাত। ২য় জামাত সকাল ৯টায়।

 

খানপুর ইসলামী কাফেলার পরিচালনায় বিগত বছর ধরে খানপুর হাসপাতাল রোডে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। খানপুর ইসলামী কাফেলার সাধারণ সম্পাদক ও ঈদ জামাত কমিটির সামছুজ্জামান ভাষানী সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সেই সাথে মুসুল্লিভাইদের এখানে নামাজ আদায়ের অনুরোধ করেছেন তিনি। শহরে সবচেয়ে বৃহত্তর ঈদের জামাত অনুষ্ঠিত হয় এখানে। ধর্মপ্রান মুসলমানরা এক কাতারে সামিল হয়ে ঈদের নামাজ আদায় করবেন।

 

খানপুর ইসলামী কাফেলার পরিচালনায় ঈদ জামাত কমিটির সার্বিক তত্বাবধনে সহযোগিতা করছেন খানপুর মহসিন ক্লাব, পোলষ্টার ক্লাব, আঞ্জুমান তাহফুজ ইসলাম, সরদার পাড়া সমাজ উন্নয়ন পরিষদ সহ খানপুর সমাজ কল্যান সংস্থা। ঈদ জামাত পরিচালনা কমিটির আহবায়ক মো: নুরুজ্জামান সরদার, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মো: জসিম উদ্দিন, আলমগীর কবির বকুল, মো: আসলাম, হাজী মো: সেলিম খান, মো: আসলাম, মাহবুর রহমান মারুফ, মো: সহিদ হোসেন স্বপন।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন