Logo
Logo
×

বিশেষ সংবাদ

তিন বছর পর শামীম ওসমানের উদ্যোগে বৃহৎ ঈদ জামাত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৩, ০৮:৪৮ পিএম

তিন বছর পর শামীম ওসমানের উদ্যোগে বৃহৎ ঈদ জামাত
Swapno

 

 

# বৃহৎ জামাত আয়োজনের প্রস্তুতি কাজ চলছে

 

 

প্রতি বছরই নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান নারায়ণগঞ্জে বৃহৎ আকারে ঈদ জামাত করে থাকেন। তার এই ঈদ জামাত আয়োজন নিয়ে ব্যাপকভাবে আলোচনা হয়। এছাড়া সাংসদ শামীম ওসমান মানেই সব কিছু নিয়ে আলোচনায় থাকা। কখনো খেলা হবে, কখনো মিছিল মিটিং নিয়ে আলোচনা থাকেন এই সাংসদ। কিন্তু করোনার আগে তিনি রমজান মাসের পর ঈদুল ফিতরের ঈদ জামাত নিয়ে যে আলোচনা থাকেন এমপি শামীম ওসমান।

 

সর্বশেষ ২০১৯ সনে সাংসদ শামীম ওসমানের আয়োজনে বৃহৎ ঈদ জামাত আয়োজন করা হয়। পরবর্তী বছরে সারা দেশের তুলনায় বাংলাদেশে করোনার ছোয়া পরে। বাংলাদেশে প্রথম নারায়ণগঞ্জে করোনার ধরা পরে। পরবর্তীতে তা সারা দেশে ছড়িয়ে পরে। ২০২০ এবং ২০২১ সনের বছরটি করোনার আতঙ্ক নিয়ে কাটাতে হয়। সম্প্রতি ফতুল্লা কুতুবপুর ইউনিয়নের এক সভায় নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান এই বছর নারায়ণগঞ্জে বৃহৎ ঈদ জামাত করার জন্য ঘোষণা দিয়েছেন।

 

যার কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। বুধবার দুপুরে শহরের ইসদাইর এলাকায় কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লক্সে মাঠ আয়োজিত ওই ঈদ জামাত আয়োজনের প্রস্তুতি চলছে। এই ঈদের জামাত শামীম ওসমানের জামাত না। এটা নারায়ণগঞ্জবাসী তথা সবার জামাত। জামাত যত বড় হবে সওয়াব তত বেশি হয়। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য জেলার সবাই যাতে একসাথে মুসল্লীদের নিয়ে ঈদের জামাত পড়তে পারি সেজন্যই এই আয়োজন।

 

শামীম ওসমান বলেন, আমরা করোনার আগে নারায়ণগঞ্জ বৃহৎ ঈদ জামাত আয়োজন করি। পরবর্তীতে তা আর আয়োজন করা সম্ভব হয় নাই। তাই এবার সেই বড় ঈদ জামাত আয়োজন করতে চান এই সাংসদ। সকলের সহযোগিতায় এই জামাত অনুষ্ঠানের ব্যাপারে সচেষ্ট থাকবো। আমি হয়তো একদিন থাকব না। কিন্তু পরবর্তী প্রজন্ম জেনারেশন যেন এটার ধারাবাহিকতা বজায় রাখতে পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে।

 

এর আগে ঈদগাহের নান্দনিকতার বিষয়টি তখন বলেছেন, এটাকে মক্কা মদিনার আলোকে তৈরী করা হবে। যাতে এখানে নামাজ আদায় করলে মনটা ভালো হয়ে যায়। প্রসঙ্গত ২০১৮ সালে বৃহৎ ঈদ জামাত আয়োজনের ঘোষণা দিয়েছিলেন এমপি শামীম ওসমান। এর ধারাবাহকিতায় ২০১৯ সালে ঈদুল ফিতরের নামাজ আদায়ে ব্যাপক আয়োজন করেন। তবে এই বছর ঘোষণা দিলেও এখন পর্যন্ত তেমন তোর জোর নেই।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন