নারায়ণগঞ্জে দেশের সবচেয়ে সুন্দর ঈদের জামাত হবে : শামীম ওসমান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৩, ০৭:০৯ পিএম
নারায়ণগঞ্জে পবিত্র ঈদ উল ফিতরে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ঈদের জামাত হবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। গতকাল বৃহস্পতিবার (২০ এপ্রিল) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এ ঈদ জামাতে লক্ষাধিক লোকের জমায়েতের আশাবাদী আয়োজকরা।
শামীম ওসমান বলেন, আপনারা জনেন করোনা মহামারীর কারনে আমরা গত তিন বছর এই ঈদের জামাত করছিলাম না। এটা প্রচুর ব্যায়বহুল। প্রতিবছর বেশ কিছু মানুষ এগিয়ে আসেন এবারও এগিয়ে এসেছেন। এবার আগের চেয়ে অনেক সুন্দর করে করা হচ্ছে। বাংলাদেশের মধ্যে এটা সবচেয়ে সুন্দর ঈদের জামাত হবে। অন্তত সৌন্দর্যের দিক থেকে। তিনি বলেন, এখানে দেড়লক্ষ স্কয়ার ফিট জায়গা।
মেইন রোডের ওপরও তাৎক্ষণিক ভাবে টেন্ট করা হবে। এখানে ফ্যান লাগানো হবে। নিচে আমরা কার্পেট দিচ্ছি। আমাদের লোকজন অেক পরিশ্রম করছেন। তিনি আরও বলেন, এই এক দেড় লক্ষ লোক আল্লাহর দরবারে নামাজ পড় হাত তুলবেন৷ আল্লাহ এদিন দেয়ার জন্য বসে থাকেন। দল মত নির্বিশেষে সবাই আমরা দেশ ও দেশের মানুষের জন্য দোয়া করবো।
আমাদের এই ঈদের জামাত পড়াতেন নূর মসজিদের ইমাম। আজ তিনি নেই। তার অভাব আমরা সবাই বুঝছি। কাল হয়ত আমরা থাকবো না ঈদের জামাত পড়তে পারবো কীনা তাও জানি না। তাই আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তিনি আরো বলেন, আমাদের মহিলারা চান ঈদের জামাত পড়তে। মক্কা মদিনায় হলে এখানে কেন হবে না।
আমি মুরুব্বিদের পরামর্শ নেব। যদি সম্ভব হয় আগামী বছর ওসমানী স্টেডিয়ামের অপর অংশ নিয়ে মহিলাদের জামাতের ব্যবস্থা করবো। যেহেতু ধর্মীয় ব্যাপার আমি জনাি না। সেহেতু জেনে তারপর সিদ্ধান্ত নেব। ঈদের নামাজ সকাল ৮ টায় শুরু হবে বলে জানান তিনি। এন.হুসেইন/জেসি


