প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রিয়েলের মাংস বিতরণ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৩, ০৭:১২ পিএম
নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের ১১নং ওয়ার্ড যুবলীগ নেতা সাইফুল হাসান রিয়েলের উদ্যোগে অসহায়দের মধ্যে মাংস বিতরণ করেছেন। বৃহস্পতিবার ২০এপ্রিল বিকাল ৩টায় শহরের পোলস্টার ক্লাব ও স্কুল প্রাঙ্গণে খানপুর ব্রাঞ্চ রোডের প্রায় ২৫০টি পরিবারের মধ্যে মাংস বিতরণ করেন জেলা আওয়ামীলীগের কার্যকরি সদস্য শামসুজ্জামান ভাষানী, মহানগর আওয়ামীলীগের ১১নং ওয়ার্ড জসিমউদ্দিন।
এবং ১২নং জাহাঙ্গির আলম, আমরা খানপুরবাসী সভাপতি জাহাঙ্গীর কবির পোকন, ১২নং সভাপতি যুবলীগের সভাপতি সেলিম খান, শ্রমিকলীগ নেতা আলমগীর কবির বকুল, ১১নং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন জিতু, সাধারণ সম্পাদক মোবাশ্বের খালিফ দান, ১১নং স্বেচ্ছাসেবকলীগ জাবেদ আহম্মেদ ও স্বপন, খানপুর ব্রাঞ্চ রোড জামে মসজিদে সভাপতি মোয়াজ্জেমম হোসেন।
এবং সাধারণ সম্পাদক লোকমান আহম্মেদ, পোলষ্টার ক্লাবের সভাপতি আসাদুজ্জামান ও সাবেক আয়কর কর্মকর্তা রোকনউদ্দিন প্রমুখ। এ সময় সাইফুল হাসান রিয়েল বলেন, আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিদের্শ দিয়েছেন ইফতার পার্টি না করে মানুষের পাশে দাড়াতে। তার নিদের্শনা মোতাবেক মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুইয়া সাজনুর সহযোগিতায় ১১নং ওয়ার্ডে ইফতার পার্টি বদলে মানুষের পাশে দাড়িয়েছি।
ঈদ দিন পরিবারের সদস্যদের নিয়ে গরু মাংস দিয়ে খেতে পারে। ওয়ার্ডের খানপুর ব্রাঞ্চ রোডের প্রায় আড়াইশত পরিবারকে এবার মাংস দেয়া হয়েছে। মানুষের মুখেই জয়, মানুষের মুখেই ক্ষয়। মানুষ এখন প্রচুর ঈদ সামগ্রী পেয়েছে। আমরা মহানগর যুবলীগ মানুষের জন্যেই কাজ করি। ঈদগুলোতে এই অসহায় পরিবারের প্রতি বিত্তবানদের আমাদের আহবান থাকবে, আপনারা মানুষের পাশে থাকুন।
যুবলীগের সভাপতি সাজনুর নিয়ে রিয়েল বলেন, মহানগরের সভাপতি উৎসাহ নিয়ে মানুষের মুখে হাসি ফোটানো জন্য গরু মাংস দেয়া হয়। আমরা সেই যোগ্য নেতার রাজনৈতিক শিক্ষা পেয়েছি। করোনা ও শীতের সময়ে মানুষের পাশে দাড়িয়ে ছিলাম এই ১১নং ওয়ার্ড যুবলীগ। আমাদের সংগঠনের পক্ষ থেকে আজ আমরা ঈদ সামগ্রী দিতে এসেছি। আমরা দান করি যতটুকু আল্লাহ সামর্থ্য দিয়েছেন। আপনারা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি শামীম ওসমান ও যুবলীগের সভাপতি সাজনু জন্য দোয়া করবেন, তারা যেন ভাল থাকেন। এন.হুসেইন/জেসি


