Logo
Logo
×

বিশেষ সংবাদ

খানপুর হাসপাতাল রোডে বৃহত্তর ঈদ জামাত অনুষ্ঠিত

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৩, ০৩:২২ পিএম

খানপুর হাসপাতাল রোডে বৃহত্তর ঈদ জামাত অনুষ্ঠিত
Swapno


 
আল্লাহর দরবারে প্রার্থনার মধ্যে দিয়ে হাজারো মানুষের উপস্থিতিতে খানপুর হাসপাতাল রোডে প্রতিবারের মতো এবারও বৃহত্তর ঈদুল ফিতর এর ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি ও কল্যান কামনা করে মোনাজাত করা হয়। সকাল ৮ টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত।

 

 

২য় ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯ টায়। নামাজ অনুষ্ঠিত হওয়ার পূর্বে বিশেষ বয়ান পেশ করেন মাওলানা আল-আমিন। খানপুর ইসলামী কাফেলার সাধারন সম্পাদক সামছুজ্জামান ভাষানী নামাজ শেষে আগত মুসল্লি সহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। এছাড়া সুষ্টু ভাবে ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়ায় সবাইকে অভিন্দন জানান।

 

 

তিনি আরো জানান, আল্লাহর রহমতে এ পর্যন্ত সব গুলি ঈদের জামাত সুষ্টু ভাবে আয়োজন করে আসছি। এবারও তার হেরফের হয় নাই। আগামীতে আরো ব্যাপক ভাবে এই হাসপাতাল রোডে ঈদ জামাত করার পরিকল্পনা রয়েছে কমিটির। খানপুর ইসলামী কাফেলার পরিচালনায় ঈদ জামাত কমিটির সার্বিক তত্বাবধনে সহযোগিতা করছেন খানপুর মহসিন ক্লাব, পোলষ্টার ক্লাব, আঞ্জুমান তাহফুজ ইসলাম, সরদার পাড়া সমাজ উন্নয়ন পরিষদ সহ খানপুর সমাজ কল্যান সংস্থা।

 

 

ঈদ জামাত পরিচালনা কমিটির আহবায়ক মো: নুরুজ্জামান সরদার, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মো: জসিম উদ্দিন, আলমগির কবির বকুল, মো: আসলাম, হাজী মো: সেলিম খান, মো: আসলাম, মাহবুর রহমান মারুফ, মো: সহিদ হোসেন স্বপন। এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন