নারায়ণগঞ্জ লিগ্যাল এইড কমিটির উদ্যেগে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ উদযাপন করা হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) সকালে ‘বঙ্গবন্ধু স্বপ্ন পূরন, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ এই প্রতিপাদ্য সামনে রেখে একটি র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আস্সামছ জগলুল হোসেন।
সভায় বক্তব্য রাখেন শ্রম আদালতের কিরণ শংকর হালদার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক নামজুল হক শ্যামল, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট ফারহানা ফেরদৌস ও জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ বক্তব্য রাখেন।
এ সময় উপস্তিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আমীর খসরু, নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ফরহাদ হোসেন, পাবলিক প্রসিকিউট (পিপি) মনিরুজ্জামান বুলবুল, কোর্ট ওসি (ইন্সপেক্টর) আসাদুজ্জামানসহ বিভিন্ন আদালতের বিচারক, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আইনজীবী ও সেবাগ্রহীতারা।
আলোচনা সভায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আস্সামছ জগলুল হোসেন বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে জেলার মানুষকে আইনি সহযোগিতা প্রদানের পাশাপাশি তাদের পাশে দাঁড়াতে কাজ করছে। দুস্থ ও অসহায়দের আইনি সহযোগিতার এ ব্যবস্থা করে দিয়েছেন প্রধানমন্ত্রী।
গেল বছর নারায়ণগঞ্জে চারশতাধিক মানুষকে এ সেবার আওতায় আনা হয়েছে বলে উল্লেখ করে বিচারিকরা। এ সেবা প্রান্তির অঞ্চলে পৌছে দেয়াই পৌঁছে দিব। গ্রাম পর্যায়ে এই সহযোগিতা পৌঁছে দিতে। নারায়ণগঞ্জ যে মানুষের আইন সহযোগিতা প্রয়োজন আসরা যেন তার পাশে দাড়াতে পারি সে কাজ করবো। আগামী এক বছর আমরা এর বাস্তবায়ন করবো।
চীফ জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস বলেন, আজকের এই দিনটি আইনি সহয়তা পাওয়া ব্যক্তিদের জন্য বিশেষ দিন। দুস্থ ও সুবিধা বঞ্চিত মানুষ যাতে আইনের সুবিধা পায় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে আইন ও বিচার বিভাগ। লিগ্যার এইডের মাধ্যমে গত বছর শুধু নারায়ণগঞ্জে চারশতাধিক মামলা হয়েছে বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. মঞ্জুরুল হাফিস বলেন, স্মার্ট নারায়ণগঞ্জ গড়তে হলে মডেল সব কিছু দরকার। বিচার ব্যবস্থা থেকে শুরু করে সব কিছুই স্মার্ট দরকার। এই লক্ষ্য নিয়ে কাজ শুরু করছি। শ্রম আদালতের চেয়ারম্যান কিরণ শংকর হালদার বলেন, যারা টাকার অভাবে বিচার পায় না তাদেরকে বিচার পাইয়ে দিতে কাজ করছে লিগ্যাল এইড।
আজকের দিবস অধিতর সচেতন করা হয়েছে দিবসটিকে ঘিরে। লিগ্যাল এইডের মাধ্যমে মানুষ যাতে বিচার পায় তা নিশ্চিত করতে। অনেক বিচার প্রার্থী লিগ্যার এইডের মাধে সহযোগিতা নিচ্ছেন। এন.হুসেইন/জেসি


