Logo
Logo
×

বিশেষ সংবাদ

 সোনারগাঁয়ে লাগামহীন ক্রিকেট জুয়া

Icon

আশরাফুল আলম, সোনারগাঁ

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩, ০৬:৫৩ পিএম

 সোনারগাঁয়ে লাগামহীন ক্রিকেট জুয়া
Swapno


ক্রিকেট খেলা সার্বজনিন খেলা হলেও এই ক্রিকেট এখন জুয়াবাজির অন্যতম কারন হিসেবে স্থায়ী রুপ নিয়েছে দেশের সর্বত্র। চলতি মৌসুমের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ক্রিকেট খেলায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লাগামহীন ভাবে দিন দিন বেড়েই চলছে আইপিএল জুয়া।

 

 

প্রতিটি সমাজেরই শুধু বিত্তশালীরাই নয় আইপিএল জুয়ায় ক্রমেই আসক্ত হয়ে পড়ছেন ব্যবসায়ী, দিনমজুর, চা-দোকানী, রিক্রাা ভ্যানচালক, সিএনজি চালক, গ্যারেজ ব্যবসায়ী, মাছ ব্যবসায়ী, গার্মেন্টসকর্মী, মুদি দোকানী, বিভিন্ন কাপড়ের দোকানের মালিক কর্মচারী, ভ্যারাইটিজ ষ্টোরের মালিক কর্মচারী ও স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা মেতে উঠেছে আইপিএল জুয়ায়।

 

 

বিভিন্ন কারখানায় কর্মরত অনেক শ্রমিক রিক্রাা ভ্যানচালক, চা-দোকানী ও ব্যবসায়ী আইপিএলের জুয়ায় প্রতিদিনের রোজগার ও আগাম মাসিক বেতনের টাকাও একদিনেই হেরে যাচ্ছেন। অনেক কারখানা শ্রমিক তার আগাম বেতন দিয়েই ধরছেন বাজি। আইপিএল বাজি এখন সোনারগাঁয়ে মহামারী আকারে সর্বত্র ছড়িয়ে পড়েছে। দিন যত গড়াচ্ছে জুয়ার মাঠ তত বেশি গরম হচ্ছে।

 

 

ম্যাচ শুরু হওয়ার আগেই আইপিএল জুয়াড়িরা কার সঙ্গে কে বাজি ধরবেন এনিয়ে দালালও নিয়োগ করা থাকে। এজন্য দালালরা পেয়ে থাকেন কিছু কমিশন বিজয়ীদের কাছ থেকে। অনেক জুয়াড়ি নিজের কাছে রাখা গচ্ছিত টাকা হেরে চড়া সুদে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা ধার নিয়ে ধরছেন বাজি। ফলে আইপিএলের জুয়ার বাজারে সুদি ব্যবসায়ীদের ব্যবসা এখন জমজমাট।

 

 

তাছাড়া অনেক শিক্ষার্থীদের অভিভাবকরা সন্তানদেরকে আইপিএল জুয়া থেকে বিরত রাখতে না পেরে নিজ গৃহের ডিসলাইন সংযোগ বিছিন্ন করে দিয়েছেন। তার পরও কোন ক্রমেই বন্ধ করা যাচ্ছেনা আইপিএল জুয়া। এছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলের জুয়ায় বাজি ধরে লাখ লাখ টাকা হেরে সর্বস্বান্ত হয়ে দেনার দায়ে অনেকেই বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।

 

 

আবার অনেক যুবকই বাজি ধরে হয়েছেন লাখ লাখ টাকার মালিক। প্রতিদিন ম্যাচ শুরু হওয়ার আগেই জুয়াড়িরা লাখ লাখ টাকার বাজি ধরছেন। আইপিএল ২০২৩ সালের এবারের দলগুলো হল চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটানস, কলকাতা নাইট রাইডার্স, লখনউ সুপার জায়ান্টস, মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস।

 

 

এবং রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দ্রাবাদ। এসব দলের মধ্যে প্রতিটি ম্যাচই হচ্ছে লাখ লাখ টাকার জুয়াবাজি। আইপিএলের আসর শুরু হওয়ার পর থেকেই এ জুয়া এখন মহামারী আকার ধারন করেছে। প্রতিদিন ম্যাচ শুরু হওয়ার পর থেকেই সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ উপজেলার বৈদ্যেরবাজার।

 

 

এবং আনন্দবাজার, মেঘনাঘাট, মোগরাপাড়া, মঙ্গলেরগাঁও বটতলা বাজার, দূর্গাপ্রসাদ, পাঁচকানীরকান্দি, হোসেনপুর, বারদী, জামপুর, কাঁচপুর, নয়াপুরসহ প্রায় প্রতিটি গ্রামেই তরুন সমাজ ও স্বীকৃত জুয়াড়িরা এই বাজি ধরছেন ম্যাচ প্রতি লাখ লাখ টাকা। গত কয়েক দিনে আইপিএলের জুয়ায় সর্বস্বান্ত হয়ে অনেকেই এখন পথে বসেছেন।

 

 

শুধু ম্যাচই নয় প্রতিটি বলে বলে ধরা হচ্ছে বাজি। এই বলে ছক্কা হবে এই বলে চার হবে। এই বলে আউট হবে এসব নিয়েও জুয়াবাজিতে সরগরম সোনারগাঁয়ের ক্রিকেট বাজির মাঠ। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ক্রিকেট শুরু হওয়ার পর থেকে সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় এ পর্যন্ত বাজি ধরা হয়েছে লাখ লাখ টাকা।

 

 

উপজেলার বৈদ্যেরবাজার এলাকার এক ক্ষুদ্র ব্যবসায়ী আইপিএল জুয়াড়ি ৫ লাখ টাকা হেরে এখন দিশেহারা। এমন দাবি মেঘনা শিল্পনগরী এলাকার একজন ব্যবসায়ী ৭ লাখ হেরে ব্যবসা বন্ধ করে পাগলের ন্যায় পথে পথে ঘুরে বেড়াচ্ছেন। এছাড়াও এই আইপিএল জুয়ায় রিক্রাাচালক, চা-দোকানী, মুদিব্যবসায়ী, দিনমজুর কিস্তি ঋনের সুদের চাপে দেনার দায়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। আইপিএল জুয়ায় টাকা হেরে অনেক যুবক মাদকাসক্ত হয়ে পড়ছেন। তাছাড়া আইপিএলের জুয়ার কারনে সমাজে অপরাধ প্রবনতা ও নানা অপরাধ মূলক কর্মকান্ড বেড়েই চলছে।  এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন