বড় ভাই নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া চাইলেন শামীম ওসমান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০১ মে ২০২৩, ০৬:৫২ পিএম
নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য একেএম নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
রোববার (৩০ এপ্রিল) জোহর নামাজের পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কেন্দ্রীয় কবরস্থানে বড় ভাইয়ের কবর জিয়ারত করতে আসেন শামীম ওসমান। তিনি দীর্ঘ সময় ভাইয়ের কবরের পাশে দাঁড়িয়ে মোনাজাত করেন।
কবর জিয়ারত শেষে গণমাধ্যমকর্মীদের মাধ্যমে দেশবাসীর কাছে বড় ভাইয়ের ও পরিবারের প্রয়াত সদস্যদের জন্য দোয়া চেয়েছেন তিনি। এন.হুসেইন/জেসি


