না.গঞ্জে আসছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৩ মে ২০২৩, ০৬:৫৪ পিএম
আগামী ৩ মে সরকারি সফরের অংশ হিসেবে নারায়ণগঞ্জ আসছেন বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। গত ৩০ এপ্রিল জেলা প্রশাসক বরাবর প্রেরিত এক সফরসূচিতে এ তথ্য জানা গেছে।
সফরসূচিতে জানানো হয়, ৩ মে দুপুর ৩টায় নারায়ণগঞ্জের সার্কিট হাউজে উপস্থিত হবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বিকেল সারে ৩টায় নারায়ণগঞ্জ জেলা জজ আদালত প্রাঙ্গনে বিচারপ্রার্থীদের জন্য নির্মিতব্য ন্যায়কুঞ্জ নির্মানের স্থান পরিদর্শন করবেন তিনি।
বিকেল ৪টায় জেলার বিচার বিভাগীয় কর্মকর্তাদের দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করবেন প্রদান বিচারপতি। পরে, বিকেল ৫টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন তিনি। এদিকে, নারায়ণগঞ্জে প্রদান বিচারপতির আগমন উপলক্ষে সকল প্রস্ততি সম্পন্ন করতে জেলা প্রশাসককে নির্দেশ দেয়া হয়েছে।


