Logo
Logo
×

বিশেষ সংবাদ

কোন বিচারক বিচার নিয়ে উল্টাপাল্টা করলে ব্যবস্থা : প্রধান বিচারপতি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ মে ২০২৩, ০৬:৫৬ পিএম

কোন বিচারক বিচার নিয়ে উল্টাপাল্টা করলে ব্যবস্থা : প্রধান বিচারপতি
Swapno

 

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, নারায়ণগঞ্জ জেলাকে সন্ত্রাস ও মাদক  মুক্ত রাখতে এ জেলার মানুষকে শান্তিতে রাখতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর  সাথে কথা হয়েছে, তারা যে কোন কিছুর বিনিময় এটা করবে। যাতে কারো জন্য চলমান উন্নয়ন এর ধারা যাতে নষ্ট না হয়। তার জন্য বিচার বিভাগ এর সব ধরণের সহযোগিতা আপনারা পাবেন।

 

আমার কোন বিচারক যদি আপনাদের সাথে কোন ধরণের উল্টাপাল্টা করে টাকার কাছে বিচারকে বেচাকেনা করে তাহলে আপনারা আমাকে জানাবেন কারণ আমার দরজা সব সময় আপনাদের জন্য খোলা থাকে। আমি সেই বিচারককে এক মুহুর্ত্ব দেরি করবো না তার প্রতি আইনি পদক্ষেপ নিতে, যাতে সে আর কোন ভুল বিচার না করতে পারে।

 

আমার কাছে আপনাদের বিভিন্ন বিষয়গুলো শেয়ার করেছেন আমি ঢাকাতে গিয়ে চেষ্টা করবো আপনাদের জন্য কি করা যায়। এই রাষ্ট্রের জনগণ সবাই, তাদের সেবা করা আমাদের দায়িত্ব। তাই সারাদেশের মত নারায়ণগঞ্জ জেলায়ও আমরা বিচার প্রার্থীগণের জন্য বিশ্রামাগারের তৈরি করছি যাতে করে তারা একটু বিশ্রাম নিতে পারে। সেখানে দুইাট ওয়াশরুম ও একটি বড় রুম করে দিবো যাতে সবাই আরাম করে বসতে পারে।

 

গতকাল বুধবার (৩ মে) বিকেলে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জেলা আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। পরে প্রধান বিচারপতি নারায়ণগঞ্জ জেলা আদালতে আগত বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করেন এবং জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।আইনজীবী ও বিচারক একে অপরের পরিপূরক।

 

বারের সহযোগিতা ছাড়া বেঞ্চ চলতে পারে না। আবার বেঞ্চের সহযোগিতা ছাড়া বার চলতো পারে না। আদালত পিছিয়ে থাকলে রাষ্ট্রও পিছিয়ে থাকবে। এত বাধার পরেও পদ্মা সেতু হয়েছে। সংবাদপত্রে দেখলাম বিশ্ব ব্যাংকে পদ্মা সেতুর একটি ছবি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছে। আমরা চাই জুডিশিয়ারিও এসকলের সাথে তাল মিলিয়ে চলবে।

 

প্রধান বিচারপতি আরো বলেন, ১৯৭১ সালের পর ৭২ সালে এ দেশে ১৫২টি প্রেসিডেনশিয়াল রুল জারি হয়। এটা এত দ্রুত সম্ভব হয়েছে কারণ সেই সংসদে আইনজীবীদের সংখ্যা বর্তমানের চেয়ে অনেক বেশি ছিল। আমি চাই আপনারা পার্লামেন্টে আসুন এবং জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করুন। এই সংসদে যদি এক’শ আইনজীবী থাকত তাহলে সংসদ কত সুন্দর হত। আমি আশা করবো আপনারা পার্লামেন্টে যাবেন।

 

আমি যখন আইনজীবীদের সংস্পর্শে আসি তখন আমার মনে হয় আমি তাদেরই একজন। আমি দীর্ঘদিন এই পেশায় ছিলাম। সিনিয়র আইনজীবীদের দেখলে বা কথা বললে মনে হয় তাদের সাথে যদি আরও মিশতে পারতাম আরও অনেক শিখতে পারতাম। তাদের কাছ থেকে আমাদের অনেক শেখার আছে। বিশেষ করে যারা এখানে জুনিয়র আছেন তাদের।

 

তিনি আরো বলেন, কোন একটি পাখা দুর্বল হলে পাখি উড়তে পারবে না। যারা আদালতের বারান্দায় ঘুরে সঠিক বিচার পায় না তাদের বিচার নিশ্চিত করা শুধু সরকারের নয়, এটা আইনজীবীদেরও দায়িত্ব। কত মানুষ এই আদালতে ঘুরে। তারা যদি বলে দেশে আইনের বিচার নেই তাহলে আমরা কষ্ট পাবো। তাই আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি।

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েলসহ জেলা আইনজীবী সমিতির সদস্যরা, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ সকল কর্মকতারা উপস্থিত ছিলেন।

এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন