বাজারে উঠতে শুরু করেছে পাকা আম, দাম নাগালের বাইরে
মেহেরীন জারা
প্রকাশ: ০৬ মে ২০২৩, ০৩:১৯ পিএম
আম ছোট-বড় সবারই খুব পছন্দের। অতি সুস্বাদু এই দেশি ফলটির পুষ্টিগুনো বেশ, তাই এক কথায় আমকে ফলের রাজাও বলা হয়ে থাকে। সবে মাত্র বৈশাখের অর্ধেক পেরিয়েছে। আর জ্যৈষ্ঠ মাস না আসার আগেই বাজারে উঠতে শুরু করেছে গুটি আম। ওই মাসের প্রধান আকর্ষণই আম। আর এখানে জৈষ্ঠ মাস শুরুর আগে থেকেই বাজারে উঠতে শুরু করছে পাকা আম।
তবে এবার ঝরে পরা আম দিয়েই শুরু হয়েছে আমের বাজার। তবে এবার নগরীর বাজারে আম বিক্রি তেমন জমে উঠেনি। ব্যবসায়ীরা বলছেন, ঝরে পরা আমের চাহিদা তেমন খারাপ না। যদিও সীমিত আকারে বিক্রি হচ্ছে আম, দামও নাগালের বাইরে। এবার বাজারে প্রথমত দেখা মিলছে গোপাল আম ও গোবিন্দভোগ আমের। সরবরাহ কম থাকায় তেমন আম উঠছে না ফলপট্টি গুলোতে, চাহিদাও তেমন নেই বলে জানিয়েছেন বিক্রেতারা।
ফলের মধ্যে গোপালভোগ আম ১২০ টাকা, গোবিন্দভোগ ১৬০ থেকে ১৫০টাকা, আর বারোমাসি কাটিমু আম ১৫০ থেকে ১৬০ টাকা, হাড়ি ভাঙ্গা আম ১৬০ টাকায়, এছাড়া গুটি টক,মিষ্টি আম ১৯০ টাকা কেজিতে। এ বিষয়ে ফল বিক্রেতারা বলেন, গত সপ্তাহ থেকে শুরু হয়েছে আম আসা।
আরো এক থেকে দুই সপ্তাহ যাওয়ার পর অন্যন্যা জাতের আম বাজারে আসতে শুরু করলে বিক্রি বাড়তে পারে। তারা আরো জানান, হিমসাগর, ল্যংরা ও ফজলিসহ আরো কিছু প্রজাতির আম রয়েছে যা পরবর্তী মাসে বের হলে আম প্রিয় ক্রেতার সমাগম বেশি থাকবে বলে আশা করছি।
বাজারে আসা এক ক্রেতা আজিজ বলেন, এখন আেমর দাম অনেক বেশি। তাছাড়া কেমিক্যালেরও ভয় করছি। এই সময়ে বেশিরভাগ আম ফরমালিন দিয়ে পাকানো হয়ে থাকে। আর বাজারে আম কিনতে গেলে আম ওপর দিক দেখে বোঝার উপায় নেই পাকা নাকি কাঁচা। এন.হুসেইন/জেসি


