Logo
Logo
×

বিশেষ সংবাদ

শহরে নৌযান শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৭ মে ২০২৩, ০৬:১৩ পিএম

শহরে নৌযান শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন
Swapno


বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ও বাল্বহেড শ্রমিক ইউনিয়নের শ্রমিক নেতা ইঞ্জিনিয়ার মো. আলমগীর মিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

 

শনিবার (৬ মে) সকাল ১০টায় বাংলাদেশ নৌযান শ্রমিকদের আয়োজনে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, মোবাইল চুরিকে কেন্দ্র করে যে মিথ্যা ও হয়রানির মুলক মামলায় শ্রমিক নেতা ইঞ্জিনিয়ার আলমগীরকে ৩০ এপ্রিল জেলে রেখে শ্রমিকদেরকে কথায় কথায় হয়রানি করে চাকরি ছাটাই যে অপচেষ্টা করছে তা থেকে তারা মুক্তি চাই।

 

 

অনতিবিলম্বে শ্রমিক নেতা ইঞ্জিনিয়ার আলমগীরকে মুক্তি দিতে হবে, তানা হলে রাজপথে আমরা নৌযান শ্রমিকরা তীব্র আন্দোলন করব। এসময় শ্রমিকরা ৫দফা দাবিতে জানান, শ্রমিক নেতা ইঞ্জিনিয়ার আলমগীর কে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দিতে হবে। মালিকপক্ষ কথায় কথায় শ্রমিকদেরকে হয়রানি ও  মামলা ভয় দেখানো বন্ধ করতে হবে। প্রশাসন মালিকদের সাথে পক্ষ নিয়ে শ্রমিক হয়রানি বন্ধ করতে হবে।

 

 

সরকার ঘোষিত যে বাজেট দিয়েছেন তা মালিক পক্ষ শ্রমিকদের পাওনা বুঝিয়ে দিতে হবে। ডিজিএফআই কর্তৃক গৃহীত কার্যকরী ব্যবস্থা গ্রহন করেতে হবে। অপরদিকে সূত্র থেকে আরও জানা যায, শ্রমিক নেতা ইঞ্জিনিয়ার আলমগীর একজন ভয়ানক অপরাধী এবং নৌ পথে চাদাবাজি সহ তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রযেছে।

 

 

সম্প্রতি কিছুদিন পূর্বে এম.ভি শশী সহ ৩টি জাহাজে চাঁদাবাজি করতে গিয়ে র‌্যাব-১১ এর হাতে আটক হয়েছে অলমগীর সহ আরো কযেকজন চাঁদাবাজ। এ ছাড়াও তার বিরুদ্ধে চট্টগ্রাম  পতেঙ্গা থানায় মারপিটের ঘটনায় ১টি সাধারন ডায়রী ও মুন্সিগঞ্জ সদর থানায় ১টি মামলা চলমান রয়েছে।  এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন