Logo
Logo
×

বিশেষ সংবাদ

এলাইড হাসপাতালের উদ্বোধন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ মে ২০২৩, ১০:২০ পিএম

এলাইড হাসপাতালের উদ্বোধন
Swapno

 

 ‘এলাইড মা ও শিশু বিশেষায়িত হাসপাতাল’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল দুপুরে ২০৭/৬ , বঙ্গবন্ধু সড়কস্থ  পাট সমিতি ভবনের পেছনে স্থাপিত হাসপাতালের নিচতলায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। হাসপাতালের চেয়ারম্যান ডা. অমল কুমার রায়ের সভাপতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রফেসার ডা. রওশন আরা বেগম, বিশেষ অতিথি ছিলেন ডা. মো. আমিনুল ইসলাম মিঞা, ডা. মো. আবুল বাশার, ডা. এএফএম মশিয়ুর রহমান।

 

 

অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, ডা. শফিউল আলম ফেরদৌস, ডা. বদরুদ্দোজা, ডা. বেনজীর পান্না, ডা. নাজমা লিমা এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দিপু। উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক (অপারেশন) প্রকৌশলী রুহুল আলম, আব্দুর রহমান সিকতদার, আইভি রোখসানা আলম, শিলা সিকদার প্রমুখ।

 

 

হাসপাতালে প্রসূতি ও নবজাতক চিকিৎসায় সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। রাজধানী ঢাকার বিশষায়িত হাসপাতালগুলোর চাইতে এই হাসপাতালে স্বল্পব্যয়ে চিকিৎসাসেবা দেয়ার মানসিকতা নিয়েই এগিয়ে যাবে বলে সংশ্লিষ্ট চিকিৎসক এবং মালিকপক্ষ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। এন.হুসেইন/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন