Logo
Logo
×

বিশেষ সংবাদ

এসএমপিএসবি এর উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ মে ২০২৩, ১০:৪০ পিএম

এসএমপিএসবি এর উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা
Swapno




মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্বিক সহযোগীতায় ‘‘স্মাট মাদক প্রতিরোধ সোসাইটি অব বাংলাদেশ (এসএমপিএসবি)” এর উদ্যেগে দেশ ব্যাপি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীদের মধ্যে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা মূলক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল সকালে

 

 

“স্মার্ট মাদক প্রতিরোধ সোসাইটি অব বাংলাদেশ (এসএমপিএসবি)” এর উদ্যোগে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় এবং ক্যামবিয়ান স্কুল এন্ড কলেজ, নারায়নগঞ্জ শাখার ব্যবস্থাপনায় মাদকের বিরুদ্ধে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীদের নিয়ে এক জনসচেতনতা মূলক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করার উদ্যোগ গ্রহণ করা হয়।  

 

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী কমিশনার ইলোরা ইয়াসমিন। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নারায়নগঞ্জের জেলার উপ-পরিচালক মোহাম্মদ মামুন।  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইউনুছ ফারুকী, জেলা শিক্ষা অফিসার, নারায়ণগঞ্জ।

 

 

বিএসবি ক্যামব্রিয়ান গ্রুপের পরিচালক মাহাবুব হাসান লিংকন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নারায়নগঞ্জ জেলা সদরের থানা অফিসার। অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল কাইয়ুম।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্মার্ট মাদক প্রতিরোধ সোসাইটি অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি শরীফুল ইসলাম (বিপ্লব)। এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন