Logo
Logo
×

বিশেষ সংবাদ

বাদলের শেল্টারে শত কোটি টাকার মালিক ভূমিদস্যু বাপ বেটা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ মে ২০২৩, ১১:৩৭ এএম

বাদলের শেল্টারে শত কোটি টাকার মালিক ভূমিদস্যু বাপ বেটা
Swapno


 

# কাশীপুর জুড়ে গেসু আর সুমনের রয়েছে দালালের বিশাল নেটওয়ার্ক


ভয়ঙ্কর ভূমি দস্যুদের কবলে পরেছে কাশীপুরের সাধারণ মানুষ। বর্তমানে কাশীপুর ইউনিয়নের নরসিংপুর এবং উত্তর নরসিংপুর এলাকায় বহু খালি জায়গা তথা নাল জমি রয়েছে। আর এসব নাল জমির নানা কায়দায় তখল করে নিচ্ছে কাশীপুরের চেয়ারম্যান সাইফ উল্লা বাদলের পালিত কুখ্যাত ভমি দস্যু বাপ-বেটা তথা উত্তর নরসিংপুরের গিয়াস উদ্দিন এবং তার ছেলে সুমন।

 

 

এই বাপ বেটা এখন শত শত কোটি টাকার সম্পত্তির মালিক। অথচ এক সময় ভূমিদস্যু গিয়াস ভাত খেতে ভাত পেতো না। ভাতের অভাবে সে চুরি ডাকাতি করে বেড়াতো বলে ব্যাপক অভিযোগ রয়েছে। বিগত দিনে বহু পত্রপত্রিকায় এই গিয়াস উদ্দিনকে “ডাকাত গিয়াস বা ডাকাত গেসু” নামে আখ্যায়িত করে বহু রিপোর্ট প্রকাশ হয়েছে।

 

 

এলাকাবাসীর অভিযোগ এই ‘ডাকাত গেসু’ এবং তার ছেলে ভয়ংকর ব্যাক্তি। তারা সরাসরি সাইফ উল্লা বাদলের শেল্টারে রয়েছেন। গিয়াস ও সুমনের ভূমি ব্যবসার পার্টনারও সাইফ উল্লা বাদল। শুধু তাই নয়, গিয়াস উদ্দিন সাইফ উল্লা বাদলকে বগলদাবা করার জন্য তার ছেলে সুমনের বিয়েতে উকিল দেন সাইফ উল্লা বাদলকে।

 

 

সেই সুবাধে সাইফ উল্লা বাদল সুমনের উকিল বাবা। মূলত এভাবেই নিজেরদের মাঝে গভীর সখ্যতা গড়ে তুলে বেপরোয়া ভূমি সন্ত্রাস চালিয়ে যাচ্ছেন এই চক্র। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ফতুল্লা থানা আওয়ামী লীগের অপর এক নেতা বলেন আপনারা খোঁজ নিয়ে দেখুন কাশীপুরের চড়ে তথা চড় নরসিংপুর এবং উত্তর নরসিংপুর এলাকার মানুষ কতোটা অসহায় অবস্থায় জীবনযাপন করছে।

 

 

কাশীপুর জুড়ে গেসু আর সুমনের রয়েছে বিশাল নেটওয়ার্ক। প্রত্যেকটি মহল্লায় তারা দালাল নিয়োগ দিয়ে রেখেছে। আর এই দালালরা নানা রকম ওয়ারিশ বের করে নিয়ে আসে। আর এই ওয়ারিশরা লিগ্যাল হোক বা না হোক তাদেরকে সামান্য কিছু টাকা দিয়ে একটি দলিল বানিয়ে দখল করে নেয় কারো বাড়ি বা বসতভিটা।

 

 

এভাবে ফাঁদে ফেলে দশ টাকার জমি এক টাকা দিয়ে কিনে নেয় এই ভূমি দস্যুরা। মূলত এভাবেই বিগত পনেরো বছরে শতশত কোটি টাকার মালিক বনে গেছে এই ভূমি দস্যু চক্র। তাই সরকার যদি দূদক অথবা এনবিআরকে দিয়ে একটি শক্ত তদন্ত কমিটি গঠন কওে এসব বিষয় তদন্ত করে তাহলে সত্য বেরিয়ে আসবে বলে অনেকে মনে করেন। এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন