Logo
Logo
×

বিশেষ সংবাদ

ড্রেনের মুখ খোলা থাকায় ময়লা-আবর্জনা সরাসরি  শীতলক্ষ্যায়

Icon

হাসিবা নিঝুম

প্রকাশ: ১৪ মে ২০২৩, ১২:১৫ পিএম

ড্রেনের মুখ খোলা থাকায় ময়লা-আবর্জনা সরাসরি  শীতলক্ষ্যায়
Swapno



শীতলক্ষ্যা নদীকে কেন্দ্র করেই গড়ে ওঠে উঠেছিল নারায়ণগঞ্জ বন্দরের। যেটি পরর্বতীতে শিল্প বানিজ্য নগরীতে পরিনত হয়। সেই শান্ত শিষ্ট নদী এখন মৃত প্রায়। শুধু তাই নয় এই নদী যেন এখন ময়লা আর্বজনা ও ড্রেনের নোংরা পানিতে দূষিত হচ্ছে। আবর্জনা আর দখলে এ নদীর পানি এখন কালচে রঙ ধারন করেছে।

 

 

শীতলক্ষ্যা নদীর পাড় ঘেষে গড়ে ওঠা কলকারখানার ময়লা আর্বজনা , ড্রেনের ময়লা , বিভিন্ন গার্মেন্টস ও ডাইংয়ের ক্ষতিকারক বজ্য পরিশোধন ছাড়াই সরাসরি গিয়ে শীতলক্ষ্যা নদীতে পতিত হচ্ছে। যার কারনে দূষিত হচ্ছে   শীতলক্ষ্যা নদীর পানি। তবে বেশকিছুদিন আগের কথা নয় তখন ছিলো শীতলক্ষ্যার পানি টলমলে।

 

 

মানুষের খাওয়া ও রান্না করার উপযোগী এমনকি মানুষ গোসল করতো এই পানি দিয়ে। বর্তমানে শীতলক্ষ্যার নদীর পার দিয়ে হাটতে নিলেও ময়লা পানির দুর্গন্ধে নাকে রুমাল দিয়ে হাটতে হয়। বর্ষা কালে শীতলক্ষ্যার পানি কিছুটা ভালো থাকলেও শুষ্ক মৌসুমে এই নদীর পানি কুচকুচে কালো রঙ ধারন করে।

 

 

এক সময় এই নদীর দু পাশের মানুষই গোসল সহ দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় গৃহস্থালীর কাজ করতে দেখা যেত। তবে দূষনের কারনে এ নদী অনেক আগে থেকেই অচেনা অজানা ময়লা পানির বাগাড়ে পরিনত হয়েছে।

 


এ বিষয়ে সিটি কর্পোরেশনের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী শ্যামল চন্দ্র পাল বলেন, আগে ড্রেনের মুখে একটা ঢাকনা বা জালির মতো ছিলো যেটির কারনে ময়লা ড্রেনে রয়ে যেত এবং পানিগুলো ছাকনির সাহায্যে শীতলক্ষ্যায় পড়তো। কিন্তু ছাকনির কারনে ময়লা গুলো ড্রেনের মুখে জমাট বাঁধে এতে করে ময়লাও সরানো যায় না তার পাশাপাশি পানি যাওয়ার রাস্তাও থাকে না ড্রেনের মুখ বন্ধ হয়ে যায়।

 

 

তাই ড্রেনের মুখ খোলা ছাড়া আর কোনো বিকল্প পদ্ধতি নেই। ড্রেনের রাস্তায় যদি কোনো ছাকনি বা জালি দিয়ে রাখি তাহলে পানি যাওয়ার রাস্তা থাকবে না এবং বাসা বাড়ির পানি শীতলক্ষ্যা নদীতে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। যদি ড্রেনের পানি শীতলক্ষ্যা নদীতে না যায় তাহলে বাসাবাড়ির পানি যাওয়ার আর কোনো রাস্তা থাকবে সব জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হবে।

 


এ বিষয়ে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শহীদউল্লাহ বলেন, ড্রেনের যে সিসটেম এটা তো আমরা করি না এটাতো সিটি কর্পোরেশনের দায়িত্ব। যে ময়লা গুলো নদীতে পড়ছে সেগুলো তো বি আই ডব্লিইটিএ বন্ধ করতে পারবে না ড্রেনের ময়লা গুলো যেন নদীতে না পড়ে সেটা সিটি কর্পোরেশন দেখবে।

 

 

তবে ড্রেনের পানির সাথে ময়লাগুলো যেন নদীতে না পড়ে সে বিষয়ে আমরা সিটি কর্পোরেশনের সাথে আলোচনা করবো এবং তার বিকল্প কোনো পরিকল্পনা করবো। এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন