ছিনতাইয়ের নিরাপদ স্থান কাশীপুর ব্রিজ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৪ মে ২০২৩, ১২:১৮ পিএম
আমার বাচ্চার জন্য দুধ কিনে নিয়ে যেতে হবে ওরা আমার সব নিয়ে গেল ছিনতাই করে, এখন আমি বাসায় গিয়ে কী করব। এরকম শত শত বাবারা তার নিজেদর সন্তানের জন্য সারাদিনের হার ভাঙ্গা পরিশ্রমের মজুরি ছিনতাই করে নিয়ে যাচ্ছে ছিনতাই কারীরা। চুরি ছিনতাই নারায়ণগঞ্জের নিত্য দিনের একটি সামাজিক সমস্যা হয়ে উঠেছে।
কিছু কিছু জায়গায় এর উতপাত কম থাকলেও নগরের বিভিন্ন জায়গায় এসব কর্মকান্ডের প্রভাব অনেক বেশি। এর মধ্যে অন্যতম ফতুল্লা থানাধীন কাশিপুর ইউনিয়ন এর মধ্য নরসিংপুর নামক এলাকায়। নিরব সুনসান এলাকায় অনেক জায়গায় জনশূন্য হয়ে থাকে। আর সেই সুযোগকে কাজে লাগায় একদল ছিনতাই কারী চক্র।
অনেক সময় যাত্রী সেজেও গারীতে উঠে চালকদের নিরব কোনো স্থানে নিয়ে তাদের শেষ আয় টুকু নিয়ে হুমকি ধমকি দিয়ে ছেড়ে দেয়। আবার কখোনো কখোনো মেরে ফেলে রেখে চলে যার ফলে এসব নিরীহ মানুষ জীবনের ভয়ে কারো কাছে এসব বলতে চান না। এলাকাবাসীর মতে মধ্য নরসিংপুর এলাকার বাধন গার্মেন্টস এর অপর পার্শে খালি জায়গায় এসব অপকর্ম বেশি হয়ে থাকে। মূলত কাশীপুর ব্রিজ থেকে শুরু করে ডিক্রিচর খেয়াঘাট যাওয়ার রাস্তায় এসব ছিনতাইয়ের মুল নিরাপদ স্থান।
সেখান কার স্থানীয় অনেক মানুষ নিজের সন্তানের ভবিষৎ নিয়ে সংকা প্রকাশ করেছেন । এ নিয়ে স্থানিয়রা বলেন যারা ভারা বাসায় থাকেন তারা ইচ্ছে করলেই নিজেদের সন্তান দের নিয়ে অন্য কোথাও ভারা থাকতে পারেন আমরা আমাদের বাচ্চাদের নিয়ে তো কোথাও যেতে ও পারবো না এলাকার এমন অবস্থায় আমাদের বাচ্চাদের নিয়ে আমরা সংকিত।
দিনের বেলায় এসব ছিনতাইয়ের উপদ্রপ কম থাকলেও রাতের বেলায় এসব ঘটনা একটু বেশি বেড়ে যায়। কাশীপুর ব্রিজের ঢালে রাস্তায় লাইট না থাকার কারণে সেখানে এসব অপকর্ম একটু বেশি ঘটে। ওটো বা মিশুক চালক অথবা রিক্সা চালক যেই হোক না কেন নিরব কোনো স্থানে গাড়ি নিয়ে গেলেই তাদের মনে ছিনতাই কারির কবলে পরার ভয় থাকে।
অনেক গাড়ি চালক যারা এসব বিষয় অবগত তারা বেশিরভাগ লোক সন্ধার পর ডিক্রিচর বা কাশীপুর নামক এলাকায় যেতে চায় না ছিনতাইকরীর কবলে পড়ার ভয়ে। যেন ডিক্রি চর নামক এই এলাকাটি গাড়ি চালকদের কাছে ভয়ের কারণ হয়ে দারিয়েছে।
নাম প্রকাশে অনিছুক এক মিশুক চালক বলেন এখানে এসব ঘটনা নিত্য দিন ঘটে পুলিশ তেমন কোনো আগ্রহ দেখায় না তাই এলাকা বাসী তাদের কাছে অভিযোগ ও করেন না। আর এখানকার অনেকেই এসব কাজের সাথে জরিত কিন্তু তাদের দেখলে ভদ্রলোকের মতো দেখা যায়। আমি সন্ধার পর এখানে আর আসি না জীবনের ঝুকি নিয়ে কেউ আসতে চাইবে না এটাই স্বাভাবিক।
এক রিক্সা চালকে এ ব্যপারে তার পরিচয় গোপন রাখার স্বত্ত্বে তিনি বলেন, আমার ভাগ্নে শিশুক চালায় এই রাস্তায় আর কিছুদিন আগের কথা আমার ভাগ্নেকে রাত ১০টা নাগাদ কিছু লোক রাস্তার মধ্যে গারি আটক করে তার কাছে সারা দিনের যা কামাই ছিল সব নিয়ে গেছে সেদিনের পর থেকে ও আর এদিকে গাড়ি নিয়ে আসে না। আর এসব ঘটনা শুধু এখানেই নয় পুরো নাসায়ণগঞ্জ এ অনেক জাযগায় হয়ে থাকে। আমরা আর কি কবরো নিজেরা জীবনের কথা ভেবে এসব জায়গা থেকে বিরত থাকি।
ছিনতাইপ্রবন এ এলাকার নিরাপত্তার ব্যাপারে ফতুল্লা থানার ওসি রেজাউল করিম যুগের চিন্তাকে বলেন, আমরা এবিষয় সর্তক আছি। এই এলাকায় আমাদের পুলিশ সারাখনই টহল দেন। আর এরকম ঘটনা আমাদের কাছে আসলে আমরা সাথে সাথে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি ।
এলাকার এমন অবস্থার বিষয় কাশীপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওর্য়াডের মেম্বার শামীম আহম্মেদের সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। এন.হুসেইন রনী /জেসি


