প্রতিমন্ত্রীর সাথে জেলা আ.লীগের সৌজন্য সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২১ মে ২০২৩, ০৮:৫৯ পিএম
গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো.জাহিদ আহসান রাসেল এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। গতকাল শনিবার (২০ মে) গাজীপুর টঙ্গী এলাকায় প্রতিমন্ত্রী মো.জাহিদ আহসান রাসেল এর নিজ বাস ভবনে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই এর নেতৃত্বে জেলার নেতৃবৃন্দ এ সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য এড.আনিসুর রহমান দিপু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সংসদ সদস্য এড.হোসনে আরা বাবলী, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা, সাবেক সদস্য হাজী আমজাদ হোসেন।
আওয়ামীলীগ নেতা এরফান হোসেন দীপ, মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, জেলা আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ গোলাম মর্তুজা, আব্দুল মতিন পাগলা, ইসতিয়াফ উদ্দিন, কুতুব উদ্দিন, আওয়ামীলীগ নেতা মো.শাহজাহান, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ নেতা এড.মোখলেছুর রহমান আমির, ফতুল্লা থানা আওয়ামীলীগের কার্যকরি সদস্য মেহেদী হাসান রবির সহ প্রমুখ। এন.হুসেইন রনী /জেসি


