Logo
Logo
×

বিশেষ সংবাদ

না.গঞ্জে কারা অপসাংবাদিক  তা জানেন ডিসি-এসপি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ মে ২০২৩, ০৯:১৮ পিএম

না.গঞ্জে কারা অপসাংবাদিক  তা জানেন ডিসি-এসপি
Swapno


# ভুয়া অপসাংবাদিকদের দমনে প্রশাসনের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবে প্রকৃত সাংবাদিকরা


নারায়ণগঞ্জে কারা ভুয়া সাংবাদিক এবং অপসাংবাদিক এটা জানেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার। তাদের কাছে সকলের তথ্যই রয়েছে, আছে অপসাংবাদিকদের তালিকাও। কিন্তু জেনেও এসব ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কোনো ব্যাবস্থা নিচ্ছেন না প্রশাসনের এ দুই শীর্ষ কর্মকর্তা।

 

 

তবে সম্প্রতি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে আলাপকালে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার দু’জনেই জানিয়েছেন নারায়ণগঞ্জে কারা সাংবাদিক না হয়েও আন্ডারগ্রাউন্ড পত্রিকার কার্ড ব্যাবহার করে নানা রকম অপকর্মে লিপ্ত রয়েছে সেটা তারা জানেন এবং তাদের কাছে এসব অপসাংবাদিকদের বিস্তারিত তথ্য রয়েছে।

 

 

আলাপকালে প্রসক্লাব নেতৃবৃন্দকে তারা প্রয়োজনে ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়ার কথা জানান। প্রেসক্লাব নেতৃবৃন্দও এ বিষয়ে প্রশাসনের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে তারা বলেন প্রশাসন যদি এসব সাংবাদিক নামধারী অপরাধীদের দমনে কোনো কঠোর ব্যাবস্থা নেয় তাহলে জাতীয় এবং স্থানীয় গণমাধ্যমে রিপোর্ট প্রকাশ করে প্রশাসনকে সহযোগীতা করা হবে। প্রশাসন ও নারায়ণগঞ্জের প্রকৃত সাংবাদিকরা অপসাংবাদিকতা প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন।

 

 


প্রসঙ্গত এরই মাঝে পত্রিকায় রিপোর্ট এসেছে, ভুয়া সাংবাদিকে ভরে গেছে নারায়ণগঞ্জ শহর। ওরা আস্তানা গেড়েছে এই শহরের বিভিন্ন স্পটে, মার্কেটে। এদের দাপটে এখন নারায়ণগঞ্জের প্রকৃত সাংবাদিকরা নানা প্রশ্নের মুখোমুখী হচ্ছেন। প্রশ্নের সম্মুখিন হচ্ছেন প্রশাসনিক কর্মকর্তারাও।

 

 

বিশেষ করে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সম্প্রতি এই প্রশ্নের মুখে পরেছেন যে কেনো এদেরকে দমন করা হচ্ছে না। পরিস্কার ভাবে বলা হয়েছে এসব নামধারী সাংবাদিকরা কোনো সাংবাদিকই নয়। বরং বিভিন্ন এলাকার সন্ত্রাসী, চিছকে চোর এবং মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদেরকে অখ্যাত পত্রিকার কার্ড দিয়ে মাঠে নামিয়ে এরা আর্থিকভাবে লাভবান হচ্ছে।

 

 

ফলে এসব সাংবাদিক নামধারী অপরাধীদের দাপটে এখন গোটা নারায়ণগঞ্জবাসী একেবারে দিশেহারা হয়ে পরেছে। বিশেষ করে দেশের অন্যতম ব্যবসা কেন্দ্র হিসাবে পরিচিত এই নারায়ণগঞ্জের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা নানা ভাবে ব্লাকমেইলের শিকার হচ্ছেন। আর এই সাংবাদিক নামধারী অপরাধীরা নারায়ণগঞ্জের মাঝারী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের টার্গেট করেই মাঠে নেমেছে। এসব অপরাধের হোতারা নিজেদেরকে অখ্যাত পত্রিকার সম্পাদক পরিচয় দিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন পাড়া মহল্লার ছিছকে অপরাধীদেরকে টাকার বিনিময়ে কার্ড দিচ্ছে।

 

 


এদিকে একজন ভুয়া সম্পাদকের বিরুদ্ধে গুরুতর অভিযোগগুলি হলো, শহরের বঙ্গবন্ধু সড়কে অবৈধভাবে যে সকল অটো রিকশা চলাচল করছে তাদের কাছ থেকে প্রতি মাসে রিকশা প্রতি এক হাজার টাকা করে নিচ্ছে এই চিহ্নিত সম্পাদকনামী অপরাধী। প্রায় তিনশ রিকশা তার কার্ড ব্যবহার করে চলাচল করছে।

 

 

এভাবে প্রতি মাসে সে হাতিয়ে নিচ্ছে তিন লাখ টাকা। তবে এ ক্ষেত্রে তার সাথে পুলিশের এক শ্রেনীর সদস্যের সম্পর্ক রয়েছে। বিশেষ করে ট্রাফিক পুলিশের কিছু সদস্যকে ম্যানেজ করে নিয়েছে এই সাংবাদিক নামধারী অপরাধী। তাই অটো রিকশার মালিকদের কাছ থেকে সে প্রতি মাসে যে তিন লাখ টাকা পায় তার একটি অংশ যায় ওই পুলিশ সদস্যদের পকেটে।

 

 

এছাড়া সে যাদেরকে কার্ড দিয়েছে তারা বিভিন্ন পাড়া মহল্লায় নানা রকম সন্ত্রাসী কর্মকান্ডে জরিত রয়েছে। এসব সন্ত্রাসীরা এলাকায় সব ধরনের অপরাধের সাথে জরিত। নির্মান সামগ্রীর ব্যবসা, ঝুট ব্যবসা, চাঁদাবাজি এবং মাদক ব্যবসার সাথে জড়িত এরা। স্থানীয় থানা পুলিশও এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না।

 

 

কারণ এদের পরিচয় এরা সাংবাদিক। তাই নারায়ণগঞ্জের প্রকৃত সাংবাদিকরা এবং সচেতন মহল মনে করেন এখনই এই মহান পেশার নামে যারা অপরাধে লিপ্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নিতে হবে। জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এ ব্যাপারে সামান্য খোঁজ নিলেই এই রিপোর্টের সত্যতা   পেয়ে যাবেন বলে সকলেই মনে করেন। এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন