Logo
Logo
×

বিশেষ সংবাদ

ভুয়া ডাক্তারকে এক বছরের সাজা ডায়গনস্টিককে লাখ টাকা অর্থদণ্ড

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ মে ২০২৩, ০৭:৪২ পিএম

ভুয়া ডাক্তারকে এক বছরের সাজা ডায়গনস্টিককে লাখ টাকা অর্থদণ্ড
Swapno



 শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মোস্তফা মিজানুর রহমান নামে একজন ভুয়া এমবিবিএস ডাক্তারকে আটক করে এক বছরের সাজা দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। রোববার (২১ মে) দুপুর ২টায় শহরের ৪নং বঙ্গবন্ধু সড়কের ডিআইটি সুপার ডায়াগনস্টিক সেন্টারে গোয়েন্দা তথ্যে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

 

 

এ সময় ডায়াগনস্টিক সেন্টারের কনসালটেন্ট সনলোজিস্ট (এমবিবিএস) ডাক্তার (ভুয়া) মোস্তফা মিজানুর রহমানকে আটক করা হয়। পরে তার কাগজপত্র চ্যালেঞ্জ করলে এমবিবিএস সংক্রান্ত কোন কাগজপত্র দেখাতে পারেনি সে। এরপর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম আইন অনুযায়ী তাকে বিনাশ্রম এক বছরের সাজা দেয় এবং সুপার ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

 

 

ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম জানান, শহরের মধ্যে সুপার ডায়াগনস্টিক সেন্টারে কোন কাগজপত্র যাচাই ছাড়াই আলট্রাসনোগ্রাম বিভাগে একজন অনভিজ্ঞ ভুয়া ব্যক্তিকে নিয়োগ দেয় কর্তৃপক্ষ। আটককৃত মিজানুর রহমান নিজেকে ভুয়া ডাক্তার হিসেবে স্বীকার করেন। এদিকে ডায়াগনস্টিক সেন্টার মালিকদের অসহযোগিতা ও ডাক্তার নিয়োগে কোন কাগজপত্র দেখাতে না পারায় ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন