শেষ বয়েসেও জীবন যুদ্ধে হার মানেননি ফজিলাতুন্নেসা
হাসিবা নিঝুম
প্রকাশ: ২৩ মে ২০২৩, ০৮:৪০ পিএম
বর্তমানে দ্রব্য মূল্যের উর্দ্ধগতিতে শসা গাজর বিক্রি করে টিকে আছেন এই সংগ্রামী নারী। পরিবার ছেলে মেয়ে ও স্বামী ছাড়াই কমপক্ষে ৩৩, ৩৪ বছর যাবৎ রাস্তার পাশে শসা গাজর, আম মাখা, পেয়ারা মাখা, আমড়া মাখা ইত্যাদি যখন যে মৌসুম থাকে সেই মৌসুমের ফল ফলাদি দিয়ে বর্তা বিক্রি করে নিজের বাসাবাড়ির খরচ ও খাবার খরচ চালান ফজিলাতুন্নেসা।
তাকে সবাই কালো বুয়া নামে চিনেন। তার জীবনবৃত্তান্ত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ছোট বেলা তার বাবা মা তাকে বিয়ে দিয়ে দেন তাকে তার কিছুদিন পরই তার স্বামী তাকে রেখে অন্য আরেকটি বিয়ে করে ফেলেন। স্বামী ফেলে রেখে যাওয়ার পর তিনি আর কোনো বিয়ে করেননি এমনকি তার কোনো ছেলে মেয়েও নেই।
তিনি আরো বলেন তার স্বামী তাকে বাদেও আরো ৯ টি বিয়ে করেন। সেটি জানা সত্তেও তিনি জীবন যুদ্ধে হার না মেনে তার স্বামীকে ছেড়ে দিয়ে নিজের দায়িত্ব নিজে নিয়ে নেন এবং রাস্তার পাশে টেবিল দিয়ে দোকানের মতো বানিয়ে বসেন। দোকান দেওয়ার শুরুতে তিনি আলী আহাম্মদ চুনকা পাঠাগারের সামনে একটি গোল টেবিল দিয়ে বেচাকেনা করতেন পরবর্তীতে সেখান থেকে উঠে গিয়ে আলমাস পয়েন্টের সামনে তার দোকান দিয়ে বসেন।
প্রতিদিন প্রায় যত টাকা ইনকাম হয় তা দিয়ে সংসার খরচ চলে যায়। তিনি আরো বলেন, দেওভোগ রানা মিয়ার বাড়িতে তিনি ভাড়া থাকেন তাছাড়া দুপুরে ও সকালে হোটেলে খাবার খান এবং রাতে নিজে কোনো রকম রান্না বান্না করে কোনো রকম খেয়ে রাত কাটিয়ে দেন।
এভাবেই দিনে পর দিন নিজের ওপর নিজে বিশ্বাস রেখে জীবন পার করছেন তিনি। একা একা কীভাবে থাকেন সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, আসছি একা যাবো একা সাথে কেউ যাবে না তাই কখনো হাল না ছেড়ে দিয়ে নিজে নিজে একা বাঁচতে শিখে গেছি। এন.হুসেইন রনী /জেসি


