Logo
Logo
×

বিশেষ সংবাদ

ধলেশ্বরীর তীরে আরো অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ মে ২০২৩, ০৭:৫৪ পিএম

ধলেশ্বরীর তীরে আরো অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ
Swapno

 

ধলেশ্বরী নদীর তীরে মুন্সিগঞ্জের মীরকাদিম এলাকায় দ্বিতীয় দিনের অভিযানে আরো প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। এসময় নদী দূষণের অভিযোগে মুক্তারপুরের বর্নালী ফেব্রিক্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার ২৩ মে বিআইডব্লিউটিএ'র নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
 

 

 

এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ'র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মোঃ শহীদুল্লাহ, উপ পরিচালক মোঃ ইসমাইল হোসেন, সহকারী পরিচালক নাহিদ হোসেন, প্রকৌশল বিভাগের কর্মকর্তা রাশিদুল সহ অন্যান্য কর্মকর্তারা। এসময় একটি এক্সাভেটর (ভেকু) দিয়ে রাইস মিলসহ কয়েকটি শিল্পকারখানার নদী দখলকৃত অংশ, ২টি দ্বিতল ভবনের নদী দখলকৃত অংশ , কয়েকটি অবৈধ ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেমিপাকা ঘরসহ অন্তত অর্ধশত অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।

 

 

অভিযানকালে বিপুলসংখ্যক পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মারুফ জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ধলেশ্বরীর উভয় তীরে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। আমাদের অভিযান চলমান থাকবে। বিআইডব্লিউটিএ'র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মোঃ শহীদুল্লাহ বলেন, ধলেশ্বরী নদীর তীরে মুন্সিগঞ্জের মীরকাদিম এলাকায় আমাদের তালিকা অনুযায়ী ৭৬টি অবৈধ স্থাপনা ছিল। ২ দিন ব্যাপী অভিযানে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এন. হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন