Logo
Logo
×

বিশেষ সংবাদ

অচিরেই না.গঞ্জবাসীর পানির সমস্যার সমাধান হচ্ছে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ জুন ২০২৩, ০৮:৫৯ পিএম

অচিরেই না.গঞ্জবাসীর পানির সমস্যার সমাধান হচ্ছে
Swapno


 
অচিরেই নারায়ণগঞ্জবাসীর পানির সমস্যার সমাধান হচ্ছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে সমস্যার সমাধানের জন্য সম্প্রতি বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

 

 

বরাদ্দকৃত অর্থের পুরোটাই পানি সরবরাহ কার্যক্রমের জন্য নির্ধারণ করে দিয়েছে। স্থানীয় সরকার বিভাগের চলতি ২০২২-২৩ অর্থ বছর সংশোধিত পরিচালন বাজেটের আওতায় সিটি করপোরেশন এর আবর্তক ব্যয় খাতে ১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।

 

 

 নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে আয়-ব্যয় কর্মকর্তার দায়িত্ব দিয়ে জানানো হয়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পানি সরবরাহ খাতে কার্যক্রম ব্যতিত অন্য কোন খাতে অর্থ ব্যয় করা যাবে না। প্রসঙ্গত, নারায়ণগঞ্জের বন্দরের চৌরাপাড়া ওয়াসার পানির পাম্প ৯ মাস ধরে বিকল।

 

 

দীর্ঘ সময়েও পাম্পটি সংস্কার বা মেরামত না করায়  ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডের অন্তত আটটি এলাকায় পানির সংকট দেখা দিয়েছে। প্রচণ্ড দাবদাহে ভোগান্তি চরমে পৌঁছেছে। পানি সরবরাহের দাবিতে চৌরাপাড়া এলাকায় কিছু দিন পূর্বে শতাধিক নারী-পুরুষ কলস নিয়ে বিক্ষোভ করেছেন।  এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন