Logo
Logo
×

বিশেষ সংবাদ

লোডশেডিংয়ে চার্জার ফ্যানের চাহিদা দ্বিগুণ

Icon

তানজিলা তিন্নি

প্রকাশ: ০৬ জুন ২০২৩, ০৮:৪১ পিএম

লোডশেডিংয়ে চার্জার ফ্যানের চাহিদা দ্বিগুণ
Swapno



বর্তমানে গরমকে কেন্দ্র করে দেশব্যাপি জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে। তীব্র দাবদাহের মধ্যে দেশব্যাপি লোডশেডিং এই গরমের মাত্রা বাড়ানোর জন্য গুরুত্বপূন্য ভুমিকা পালন করছে। যার ফলে গরমে প্রায় সবার নাজেহাল অবস্থা।

 

 

লোডশেডিং এর বেহাল অবস্থা সামাল দিতে ঘরে ঘরে মানুষ ঝুকছে ব্যাটারি চালিত ফ্যান বা চার্জার ফ্যানের দিকে। বর্তমানে ইলেকট্রনিক্স বাজারে এই চার্জার ফ্যানের চাহিদা অনেক বাড়তি। ব্যবসায়ীরা বলছেন অতিরিক্ত গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিং হওয়ার  কারণে মানুষ এখন চার্জার ফ্যানের কিনতে বাধ্য হচ্ছেন।

 


গতকাল সরেজমিনে ডি আই টি ইলেকট্রনিক্স মার্কেটে গিয়ে দেখা যায় দোকানিরা বেশির ভাগই দোকানে চার্জার ফ্যান মজুদ করে রেখেছেন। আর ক্রেতারা ও দোকানে চার্জার ফ্যানের খোজেই আসছেন। দোকানীদের মতে ২ সপ্তাহ আগের তুলোনায় বর্তমানে চার্জার ফ্যানের চাহিদা কয়েক গুন বাড়তি।

 

 

মার্কেটে গিয়ে দেখা যায় চাহিদা বাড়ার সাথে সাথে ফ্যানের দামও আকাশ ছুই ছুই। কয়েক সপ্তাহ আগের তুলোনায় চার্জার ফ্যানের দাম অনেক বাড়তি। তাছাড়া গত সপ্তাহের তুলোনায় প্রতিটি ফ্যানের দাম হাজার টাকা করে বেড়েছে বলে জানিয়েছেন দোকানীরা। ছোট চার্জার ফ্যান নিম্নে ৪০০০ টাকা করে বিক্রি হচ্ছে এবং সর্বোচ্চ ৯০০০ থেকে ১০,০০০ টাকা করে বিক্রি করা হয় স্ট্যান চার্জার ফ্যান। প্রকার ভেদে এক একটি ফ্যানের দাম ১হাজার থেকে দের হাজার টাকা করে বেড়েছে।

 


ডি আই টি ইলেকট্রনিক্স মার্কেটের নোমান ইলেকট্রনিক্সের মালিকের সাথে কথা বলে জানা যায়, গত সপ্তাহের তুলোনায় ফ্যানের দাম ও চাহিদা দুটোই বাড়তি। আর আমাদের ও কেনা দামে বিক্রি করতে হয়। তবে দাম বেশি থাকলেও চার্জার ফ্যানের চাহিদা অনেক বেড়েছে তাই আমাদের ব্যবসার অবস্থাও আগের তুলোনায় অনেক ভালো।

 


মার্কেটের আরেক দোকনী ভূইয়া ইলেকট্রনিক্সের একজন কমচারীর সাথে কথা বললে তিনি বলেন, আগের তুলোনায় আমাদের বেচাকেনা অনেক ভালো। মূলোত গমের তাপ বাড়ায় মানুষ অতিষ্ট হয়ে কোনো উপায় না পেয়ে দাম বাড়তি থাকলেও কিনছেন ক্রেতারা।

 


দোকানে আসা একজন ক্রেতার সাথে কথা বললে তিনি বলেন, টাকা দিয়ে কী করবো রাতে ঘুমোতে অসুবিধা হয়। গরমের জালায় বাচি না। বার বার কারেন্ট চলে যায় ঘুমের মধ্যে বাসায় বয়স্ক মা আছেন তিনি ও অনেক অসুবিধায় আছেন। তাছাড়া বাসার বাচ্চাদের জন্যই এখন চার্জার ফ্যান কেনা।

 


ফ্যান কিনতে আসা আসাদ বলেন, দাম একটু বেশি  তবে গরমের তাপে বাসায় গিয়েও তেমন শান্তি পাই না। রাতে লোডশেডিং হওয়ায় অনেক সমস্যা হয় ফ্যান কিনতে একটু হিমশিম খেতে হচ্ছে।  এন.হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন