ত্বকী হত্যার ১২৩ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৭ জুন ২০২৩, ১১:০০ এএম
গতকাল ছিল তানভীর মুহাম্মদ ত্বকীহত্যা ও বিচারহীনতার ১২৩ মাস। তদন্তকারী সংস্থা র্যাব দশ বছর আগে এ হত্যাকাণ্ডের তদন্ত শেষ করে অভিযোগপত্র তৈরী করে রাখা সত্ত্বেও তা আজো আদালতে পেশ করা হয় নাই। দেশে এইটি বিচারহীনতা ও রাষ্ট্রের বৈষম্য মূলক বিচার ব্যবস্থার একটি নগ্ন উদাহরণ।
সরকার দেশে বিচারহীনতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। ত্বকী হত্যার ১২৩ মাস উপলক্ষে ত্বকী সহ দেশে সকল হত্যার বিচারের দাবিতে আগামী ৮ জুন ২০২৩ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন প্রাঙ্গণে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আলোক প্রজ¦ালন কর্মসূচি অনুষ্ঠিত হবে। এন.হুসেইন রনী /জেসি


