Logo
Logo
×

বিশেষ সংবাদ

দলীয় খেলায় শীর্ষে নারায়ণগঞ্জ কলেজ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ জুন ২০২৩, ০৩:০৬ পিএম

দলীয় খেলায় শীর্ষে নারায়ণগঞ্জ কলেজ
Swapno


 

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ কলেজ দলগত প্রতযোগিতায় জেলা ও জোন পর্যায়ে শীর্ষে অবস্থান করছে। এই দলগত খেলায় ক্রিকেট (ছেলে) হ্যান্ডবল (ছেলে) ভলিবল (মেয়ে) ফুটবল (মেয়ে)  বিভাগীয় পর্যায়ে চূড়ান্ত করেছে।

 

 

যার মাধ্যমে নারায়ণগঞ্জ কলেজ জোনাল পর্যায় শেষ করে বিভাগীয় পর্যায়ে ক্রিকেট, হ্যান্ডবল, ভলিবল ও ফুটবলে চূড়ান্ত পর্যায়ে খেলায় অংশগ্রহণ করবে। এর আগে জেলা পর্যায়ে নারায়ণগঞ্জ কলেজ ছেলে মেয়ে ফুটবল, ছেলে মেয়ে ক্রিকেট ছেলে মেয়ে হ্যান্ডবল মেয়ে ভলিবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলো।

 

 

জোন পর্যায়ে মেয়ে ফুটবল মেয়ে ভলিবল ছেলে ক্রিকেট ছেলে হ্যান্ডবল চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পেয়েছে। আর এতবড় সাফল্য নারায়ণগঞ্জ জেলার মধ্যে অন্য কোনো কলেজ এখন পর্যন্ত অর্জন করতে পারেননি। নারায়ণগঞ্জ কলেজের ক্রিকেট কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ছেলেদের মাকছুদুল আলম, মেয়েদের আলম মিয়া, ফুটবলে ছেলেদের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন বিদ্যুত, মেয়েদের লিখন, ভলিবল কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন আহাদ।

 

 

সেই সাথে নারায়ণগঞ্জ কলেজের সমন্বয়কারী হিসেবে রয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারায়ণগঞ্জ কলেজের শিক্ষক আরিফ মিহির। তার ঐকান্তিক প্রচেষ্টায় নারায়ণগঞ্জ কলেজ ক্রীড়া প্রতিযোগিতায় উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। নারায়ণগঞ্জ কলেজের এই অর্জনে গভর্নিং বডির সভাপতি মো. হাতেম, সদস্য কামরুল হাসান মুন্না, মোস্তফা কামাল, সানি, মহসিন মিয়া  কলেজের অধ্যক্ষ মো. হরমুজ আলী, উপাধ্যক্ষ ড. মো. রুমন রেজা সহ কলেজের শিক্ষক কর্মচারীরা অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে তারা সকলেই ভূয়সী প্রশংসা করেছেন খেলোয়াড়দের। পাশাপাশি বিভাগীয় পর্যায়ে ভালো করার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।    এন. হুসেইন রনী/ জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন