Logo
Logo
×

বিশেষ সংবাদ

এসপি’র নির্দেশে ফতুল্লার ওসি ক্লোজড

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২৩, ০১:১৪ পিএম

এসপি’র নির্দেশে ফতুল্লার ওসি ক্লোজড
Swapno



ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শেখ রিজাউল হক দিপুকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) তথ্যটি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা। এর আগে, বুধবার (৭ জুন) জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেলের এক আদেশে তাকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশে সংযুক্ত করা হয়েছে।

 

 

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা, পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেলের এক আদেশে তাকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশে সংযুক্ত করা হয়েছে। তবে এখন পর্যন্ত ফতুল্লা থানায় ওসির দায়িত্বে কাউকে নিযুক্ত করা হয়নি।

 

 

উল্লেখ্য, গত বছরের ১৫ মে ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শেখ রিজাউল হক দিপু। গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার ছেলে রিজাউল হক ২০০১ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন।   এন. হুসেইন রনী/ জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন