রাজনৈতিক পরিবারের সন্তান বলে ত্বকীর খুনীদের ধরা হচ্ছেনা: হালিম
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৯ জুন ২০২৩, ০২:০৩ পিএম
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি ও সাংবাদিক হালিম আজাদ বলেছেন, তানভীর মুহাম্মদ ত্বকীকে অপহরন করেছিল নারায়ণগঞ্জের একটি রাজনৈতিক পরিবার। যে পরিবারকে আমরা ইতিমধ্যে দেখতে পারছি, এই পরিবারের কুসন্তানরা একটার পর একটা নারায়ণগঞ্জে হত্যা করে যাচ্ছে বিভিন্ন অপরাধ মূলককাজে জড়িত হচ্ছে।
শুধু তানভীর মোহাম্মদ ত্বকীকে নয় এই নাসিম ওসমানের ছেলে আজমেরি ওসমান এবং তার সন্ত্রাসী বাহিনী নারায়ণগঞ্জে অন্তঃত ১৫ থেকে ২০ জন সন্তানকে বিভিন্নভাবে হত্যা করেছে। এই হত্যাকান্ডের বিভিন্ন চিত্র বাংলাদেশের অসংখ্য জাতীয় প্রচার মাধ্যমে টেলিভিশনেও প্রচার হয়েছে। কিন্তু দুঃখ জনক হচ্ছে তারপরেও এই কুখ্যাত আজমেরী ওসমানকে গ্রেফতার করা হচ্ছে না।
আমরা গত কিছুদিন ধরে দেখছি এই তানভীর মোহাম্মদ ত্বকিকে অপহরণ করেছিল আজমেরী ওসমান ও তার সন্ত্রাসীরা। ওকে হত্যা করে নদীতে যে লাশ ফেলে দিয়েছিল ওই সন্ত্রাসীরা এই নারায়ণগঞ্জে এখন ওপেনলি ঘুরে বেড়াচ্ছে । এই আজমেরি ওসমানও আমরা দেখতে পারছি বিভিন্ন মিডিয়াতে তার ছবি আসছে সে বক্তব্য দিয়ে যাচ্ছে।
কিন্তু দুঃখজনক হচ্ছে র্যাব তদন্ত করে এই আজমেরি ওসমানসহ ওর বাহিনীর যেসব সন্ত্রাসিরা ত্বকিকে অপহরন করে হত্যা করেছিল এই সকল অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে। আজমেরি ওসমান এই নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং বক্তব্যও দিচ্ছে। অবাক লাগে এই দেশের আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, বিভিন্ন বাহিনী রয়েছে কিন্তু ওরা চোখে দেখে না এই কুখ্যাত সন্ত্রাসি কীভাবে ঘুরে বেড়াচ্ছে।
আমরা বারবার অনুরোধ জানিয়েছি আজকে এতোগুলো বছর হয়ে গেলো এই কুখ্যাত অপরাধীকে গ্রেফতার করা হচ্ছে না। কেন গ্রেফতার করা হচ্ছে না আমাদের প্রশ্ন। গতকাল মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১২৩ মাস উপলক্ষে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন প্রাঙ্গণে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত আলোক প্রজ¦ালন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হালিম আজাদ আরো বলেন, একটি রাজনৈতিক পরিবারের সন্তান বলে তাকে গ্রেফতার করা হচ্ছে না। কিন্তু এতো বড় একটি হত্যাকান্ড ঘটনা হলো কিভাবে ঘটনা হলো সব বিষয়ে পত্রিকাতে প্রকাশ করো এই আজমেরি ওসমানকে গ্রেফতার করা হচ্ছে না । আমরা আজকেও বলবো আমাদের সমস্ত ক্রোধ ও সমস্ত বিষাদ থেকে আমরা শপথ নিয়েছি যতদিন পর্যন্ত ত্বকি হত্যার ওই আজমেরী ওসমানসহ ওই কুখ্যাত খুনিদের গ্রেফতার করা না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের দাবি জানিয়ে যাব।
আর আমরা এই অভিশাপ করি, যে বর্তমানে ক্ষমতায় রয়েছে যে সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও জানেন ত্বকিকে কারা হত্যা করেছিল এবং ত্বকি কোন পরিবারের সন্তান সেটাও প্রধানমন্ত্রী জানেন। আপনি যখন জানেন তাহলে এই কুখ্যাত খুনিকে কেন গ্রেফতার করছেন না। প্রধানমন্ত্রী একটি জাতীয় সংসদ সভায় তিনি বলেছিলেন যে তিনি ওসমান পরিবারের সাথে থাকবেন।
আপনি ওসমান পরিবারের সাথে থাকেন এই বাংলাদেশের যেকোনো পরিবারের সাথে থাকেন তাতে আমাদের কিছু যায় আসেনা। আমাদের দাবি হচ্ছে এই ত্বকী হত্যার কুখ্যাত খুনিদেরকে গ্রেফতার করা হবে। যতদিন গ্রেফতার করা না হবে ততদিন আমরা এ দাবি জানিয়ে যাব এবং আমরা বিশ্বাস করি কোনো সরকার কোনো দল চিরদিন কোনো দেশে চিরকাল ক্ষমতায় থাকে না।
এমন একদিন আসবে যখন ত্বকীর হত্যা কান্ড বিচার এদেশের আদালতে হবে এবং এদেশের কোটি মানুষ আপনার এই হত্যাকান্ডের বিচার এই দেশের আদালতে হবে এবং এ দেশের কোটি মানুষ এই হত্যা কান্ডের বিচার হলে তারা অবশ্যই ত্বকীর প্রতি শ্রদ্ধা জানাবে আমরা এই বিশ্বাস রাখি। এন. হুসেইন রনী/ জেসি


