নির্মাণ শ্রমিকের বেশে আত্মগোপনে ছিল ফাঁসির আসামী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৯ জুন ২০২৩, ০২:০৪ পিএম
৯ বছর যাবত আত্মগোপনে ছিলেন হত্যা মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত ২ আসামী। আত্মগোপন করে কাজ করেছেন নির্মাণ শ্রমিকের। অবশেষে সিদ্ধিরগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৭ জুন) দিনগত ভোর সাড়ে ৪ টায় র্যাব-৮ ও ১১ এর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
মৃত্যুদন্ডপ্রাপ্ত দুই আসামি হলো শাহীন হাওলাদার (৩৮) ও মিজানুর রহমান ওরফে কুটুম (৪২)। তারা মাদারীপুর জেলার শিবচর থানার জাদুয়ারচর এলাকার মৃত আব্দুল গফুর হাওলাদার ছেলে। র্যাব জানায়, ২০১৩ সালের ৮ আগস্ট ব্যাবসা বানিজ্য নিয়ে দীর্ঘদিনের কলহের জেরে সোহেল মল্লিককে হত্যা করে মৃত্যুদন্ডপ্রাপ্ত দুই আসামি শাহীন হাওলাদার ও মিজানুর রহমান ওরফে কুটুম।
নিজ বসত বাড়ীতে সোহেল মল্লিককে হত্যা করে ঘরের ভিতরে খাটের নিচে লেপ বস্তা দিয়ে মোড়ানো অবস্থায় রেখে আত্মগোপনে চলে যায় তারা। দীর্ঘ ৯ বছর মৃত্যুদন্ডপ্রাপ্ত দুই আসামি শাহীন হাওলাদার ও মিজানুর রহমান ওরফে কুটুম নির্মাণ শ্রমিকের ছদ্মবেশে আত্মগোপনে ছিল। তাদেরকে শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব। এন. হুসেইন রনী/ জেসি


