Logo
Logo
×

বিশেষ সংবাদ

৪১টি শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট ভবন করেছি, অসমাপ্ত কাজগুলো সমাপ্ত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ জুন ২০২৩, ১১:৫৮ এএম

৪১টি শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট ভবন করেছি, অসমাপ্ত কাজগুলো সমাপ্ত
Swapno

 

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) সাংসদ ও জাতীয়পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। গত সাড়ে নয় বছরে সোনারগাঁয়ে ৪১ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট ভবন করেছি। চলতি বছরের মধ্যে সোনারগাঁয়ের সকল অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই। মঙ্গলবার বিকেলে উপজেলার চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের ৪ তলা নির্মিত ভবনের শুভ উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  

 

 

চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও শম্ভুপুরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ।

 

 

নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাঈম ইকবাল, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান বাবু প্রমুখ।এ সময় উদ্ধোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী, ম্যানেজিং কমিটিসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।   এন. হুসেইন রনী/ জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন