Logo
Logo
×

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ জুন ২০২৩, ০৯:৩৫ পিএম

নারায়ণগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
Swapno



জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জুন) দুপুর সাড় ১২ টায় প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. মুশিউর রহমান।

 

 

জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক স্বপন কুমার দেবার দেননাথ এর উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন ডা. অনীক বিশ্বাস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সদর নারায়ণগঞ্জ। এ সময় উপস্থিত ছিলেন মো. আনোয়ার হোসেন সিসিটি, মো. শওকত জামান সহকারী স্টোর কিপার ইপিআই।

 

 

সভায় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট লুৎফর রহমান।  ঘন্টাব্যাপী কর্মশালা শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্ন উত্তর পর্বে সিভিল সার্জন জানান, ভিটামিন এ এর অভাবজনিত অপুষ্টি ও শিশুমৃত্যুর হার কমানোর লক্ষ্যে রবিবার (১৮ জুন) জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের পালন করা হইবে।

 

 

এছাড়াও শিশুকে জন্মের ৬ মাস পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়াতে হবে এবং শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরী সুষম খাবার খাওয়ানোর বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হইবে।  তিনি আরও জানান, নারায়ণগঞ্জ জেলার ৫টি উপজেলায় (নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ব্যতিত) ৬-১১ মাসের ৩৯৫৯৩ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল ( ১,০০,০০০ আই ইউ) এবং ১২-৫৯ মাস বয়সের ২,৮৫, ৮০জন শিশুকে ১টি লাল রংঙের ভিটামিন 'এ' ক্যাপসুল (২,০০,০০০ আই ইউ) খাওয়ানো হবে।

 

 

অত্র জেলায় (সিটি করপোরেশন ব্যতিত) স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্র ১,০৫৬টি, প্রতি কেন্দ্রে মোট ৩ জন (স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীসহ) শিক্ষক ও স্বেচ্ছাসেবকের মাধ্যমে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিরাপদ পার্শ্ব প্রতিক্রিয়ার তেমন কোন ঝুকি নেই। তাই জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম সফল করার জন্য গণমাধ্যম কর্মীদের সহযোগীতা কামনা করেন তিনি।   এন. হুসেইন রনী/ জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন