দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির দায়িত্বগ্রহণ আরাফাতের
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৮ জুন ২০২৩, ০৯:৩৮ পিএম
দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির কমিটির উপদেষ্টা ও সভাপতির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুন শনিবার দুপুর ৩টায় দেওভোগ পোশাক মার্কেট প্রাঙ্গণে পরিচিতি সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন সরদার, উপদেষ্টা মোঃ আবু বক্কর ছিদ্দিক নিলু ভুইয়া, মোঃ রফিকুল ইসলাম ও দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব জি এম আরাফাত।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ বাবুল দেওয়ান। অনুষ্ঠানে দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি আলহাজ¦ জি এম আরাফাতকে ফুলের শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানান সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ¦ মোঃ মনোয়ার হোসেন সরদার, উপদেষ্টা মোঃ আবু বক্কর ছিদ্দিক নিলু ভুইয়া ও মোঃ রফিকুল ইসলাম।
এ সময় নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব জি এম আরাফাত বলেন, সকল মার্কেটের কমিটির সদস্যদের চাহিদায় আমাকে এই দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির কমিটির সভাপতি নির্বাচিত করেছেন। নতুন কমিটি সচ্চাভাবে পরিচালনা করার জন্য সকলের সহযোগিতা চাই। এই কমিটি থেকে আমার কোন চাওয়া নেই। আপনাদের কমিটিতে যে কোন কিছু প্রয়োজন দেয়ার প্রস্তুত রয়েছি।
এখানে অনেকে অনেক সমস্যা তুলে ধরেছেন। দ্রুত কমিটির সভায় আপনাদের সকল সমস্যা তালিকা করা হবে। এর মধ্যে আপনাদের বর্তমান চাহিদা মার্কেট প্রাঙ্গণে বখাটের আড্ডা রোধ ও মার্কেটের বাথরুমগুলো সচল করা হবে। সম্মিলিতভাবে সকল মার্কেটের নেতৃবৃন্দ নিয়ে আগামী দিনে সুন্দর পরিবেশে কমিটির পরিচালনা করা জন্য সকলের সহযোগিতা চাই। এন. হুসেইন রনী/ জেসি


