পাগলায় রথযাত্রার উদ্বোধন করেন শ্রমিকনেতা পলাশ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২১ জুন ২০২৩, ১১:৫৩ এএম
কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহম্মেদ বলেছেন, মানুষের বিবেক বিবেচনায় যার কাছে যে ধর্ম ভালো লাগে সে সেই ধর্ম পালন করে। যারা অন্য ধর্মে আছে তারা সংখ্যালঘু তাদেরকে দেখে রাখার দায়িত্ব আমাদের। মঙ্গলবার (২০ মে) বিকেলে ফতুল্লার পাগলা বাজার এলাকায় হিন্দু ধর্মাম্বলীদের রথযাত্রা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আমারা যারা মুসলমান আমাদের পবিত্র কোরআন শরীফে আছে “ওয়াল আছর ইন্নাল ইনছানা লাফি খুছরি” অর্থাৎ আছরের কছম জামানার কছম সময়ের কছম প্রতিটি মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ কোন ধর্মী বা গোত্রকে উদ্দেশ্যে করে বলেননি। কারো হক মেরে খেলে আল্লাহ তালা মাফ করেনা।
শ্রীযুক্ত রাধা গোবিন্দ বিগ্রহ জিউ মন্দিরের প্রাচীন দেবোত্তর সম্পত্তি ভুমিদস্যু মামুনুর রশিদ মামুন গংদের হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যে আজকের রথযাত্রা ও মানববন্ধন। আদালতের চলমান মামলা ও স্থায়ী নিষেধাজ্ঞা থাকাস্বত্বেও যারা ওই জমি দখল করে দালান কোঠা নির্মান করছেন তারা আদালত অবমাননা করছেন।
আমাদের এলাকায় যারা সংখ্যালঘুদের উপর কোন জুলুম অত্যাচার লুটপাট করে খাওয়া চেষ্ঠা করেন তাদেরকে আমরা কোন ছাড় দেবনা। তাদের বিরুদ্ধে আমরা রুখে দাড়াঁবো। তিনি বলেন জাতিরপিতা বঙ্গবন্ধু ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষনে বলেগিয়েছেন হিন্দু-মুসলমান বোদ্ধ-খ্রীস্টান সবাই আমরা ভাই, আমরা একে অপরকে রক্ষা করবো।
এবং বঙ্গবন্ধুর সু-যোগ্য কণ্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও দলমত নির্বিশেষে এ দেশকে দূর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বক্তব্য শেষে শ্রমিক নেতা পলাশ রথযাত্রার উদ্বোধন ঘোষনা করেন। রথযাত্রাটি পাগলা বাজার প্রদক্ষিণ করে পুনরায় পাগলা মন্দিরের এসে সমাপ্ত করে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা থানা শাখার সভাপতি পিয়াস আহমেদ সোহেল, জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট হুমায়ুন কবির, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শাহাদাৎ হোসেন সেন্টু।
জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন রাজু, শ্রমিকনেতা ফারুক, শাকিল, পাগলা জেলেপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী মো ইয়াসিন, রাধা গোবিন্দ বিগ্রহ জিউ মন্দির কমিটির সভাপতি মনোরঞ্জন দাস, সাধারণ সম্পাদক বকুল রাজবংশী পাগল নাথ মন্দিরের সেবায়েত চিন্ময় দাস মোহন, দুলাল রাজবংশী সহ সনাতন ধর্মাবলম্বীদের গণ্যমান্য ব্যক্তিবর্গ। এন. হুসেইন রনী/ জেসি


