Logo
Logo
×

বিশেষ সংবাদ

সাইজিং মিলের পাইপ দিয়ে আগুন বের হওয়ার ঘটনায় এলাকাবাসী আতঙ্কে

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ২১ জুন ২০২৩, ১২:১২ পিএম

সাইজিং মিলের পাইপ দিয়ে আগুন বের হওয়ার ঘটনায় এলাকাবাসী আতঙ্কে
Swapno


আড়াইহাজারে হাবিবুর সাইজিং মিলের ডেলিভারী পাইপ দিয়ে রাতে আগুন এবং দিনের বেলায় কালো ধোঁয়া বের হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

 

 

জানা যায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী এলাকায় হাবিবুর রহমানের সাইজিং মিলে অবৈধ ভাবে কাপড়ের জুট এবং বিভিন্ন প্লাষ্টিক পোড়ানোর কারণে রাতের বেলায় ভেলিভারি পাইপ দিয়ে আগুন এবং দিনের বেলায় বেরুচ্ছে কালো ধোঁয়া । এ ঘটনার কারণে ওই এলাবাসী রয়েছে আতঙ্কে।

 

 

আগুন বের হওয়ার কারণে রাতে ঘুমিয়ে থাকা মানুষের বাড়িতে আগুন লেগে যেকোনো ধরনের বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দিনের বেলায় কালো ধোঁয়া বের  হওয়ার কারণে নষ্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। মিলের আশেপাশের মানুষ জানায় এ কালো ধোঁয়া বের হওয়ার কারণে শিশু ও বয়স্করা শ্বাসকষ্ট এবং চর্ম রোগে আক্রান্ত হয়ে পড়ছে।

 

 

এ ছাড়াও কৃষকের সকল ফসল নষ্ট হয়ে যাচ্ছে। কোন প্রকার পরিবেশ ছাড়পত্র ছাড়াই গ্রামের মাঝখানে এ মিল কিভাবে চালাচ্ছেন তা নিয়ে গুঞ্জন চলছে এলাকায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অবিলম্বে এ মিলটি বন্দের দাবি জানান এলাকাবাসী। এন. হুসেইন রনী/ জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন