আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় হোন্ডারোহী যুবক নিহত
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ২২ জুন ২০২৩, ১১:২০ এএম
আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় পারভেজ (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। পারভেজ রামচন্দ্রদী গ্রামের হালিমের ছেলে। জানা যায় বুধবার সকালে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওই সময় পারভেজ ভুলতা - বিশনন্দী সড়ক দিয়ে হোন্ডাযোগে কড়ইতলা বাজারে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দেয়ালে ছিটকে পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় পারভেজের মৃত্যু হয়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এন. হুসেইন রনী /জেসি


