Logo
Logo
×

বিশেষ সংবাদ

বাংলাদেশ সারা বিশ্বে মর্যাদা নিয়ে অর্জন করেছে : আরাফাত

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ জুন ২০২৩, ০২:৩৬ পিএম

বাংলাদেশ সারা বিশ্বে মর্যাদা নিয়ে অর্জন করেছে : আরাফাত
Swapno



বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জি.এম আরাফাত বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশ সারা বিশ্বে মর্যাদা নিয়ে অর্জন করেছে সেটা ধরে রেখে সারা বিশ্বে আরও উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠিত করবে, সেটাই তার প্রতিজ্ঞা।

 

 

আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ এদেশের স্বাধীনতা অর্জন করেছে, বিজয় অর্জন করেছে মুক্তিযুদ্ধে। গতকাল শুক্রবার (২৩জুন) নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

 

 

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক প্রার্থী তাহের উদ্দিন আহম্মেদ সানি, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি প্রার্থী জামির হোসেন রনি, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শফিউল আলম বাবু সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।  এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন