Logo
Logo
×

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জের উন্নয়ন নিয়ে কাজ করবো- অয়ন ওসমান 

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ জুন ২০২৩, ০৭:৩৬ পিএম

নারায়ণগঞ্জের উন্নয়ন নিয়ে কাজ করবো- অয়ন ওসমান 
Swapno

 

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমানের পুত্র এ.কে.এম অয়ন ওসমান তার সামাজিক যোগাযোগ মাধ‍্যমে একটি পোষ্ট করেছেন, আমার সীমাবদ্ধতা ছাত্রলীগ পর্যন্ত না আমি গোটা আওয়ামীলীগ নিয়ে এবং নারায়ণগঞ্জ এর উন্নয়ন নিয়ে কাজ করবো যদি দরকার পরে।

 

গতকাল শনিবার ২৫ জুন তার নিজের ফেসবুক পেইজে এ পোষ্টটি তিনি করেন। নিচে তার পোষ্টটি তুলে ধরা হলো, একটি বিশেষ কারনে সবার দৃষ্টি আকর্ষণ করছি, সবাই একটা ধারণা করে বসে থাকে যে, আমি অয়ন ওসমান একজন ব্যক্তি হিসেবে হয়তোবা আমার সীমাবদ্ধতা মহানগর এবং জেলা ছাত্রলীগের মধ্যে বা আমার সম্পৃক্ততা আছে এদের সাথে। সত্যি কথা বলতে, এরকম কোন ঘটনাই না, যেটা বাস্তব সেটা হচ্ছে গিয়ে, আমি একজন মুক্তিযোদ্ধা ঘরের ছেলে, আমি স্বাধীনতার পক্ষের শক্তিতে বিশ্বাসী, তাই বলে আমি আওয়ামীলীগ করি।

 

আমার সীমাবদ্ধতা যদি শুধু ছাত্রলীগ পর্যন্তই থাকতো, তাহলে আওয়ামীলীগ করা হতো না, শুধু ছাত্রলীগই করা হতো। আমি যখনই কোন সংগঠনকে সহযোগিতা করি, আমি একটা কারনেই করি, কারন আমার আদর্শে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

আমি রাজনীতি করি না, করবো কিনা সেটাও আমি জানি না, কিন্তু আমার মূল উদ্দেশ্য সুন্দর নারায়ণগঞ্জ এবং উন্নয়নশীল নারায়ণগঞ্জ এর কথা চিন্তা করি এবং আমি সব সময় নিজেকে যতটুকু দেখে এসেছি এবং চিনে এসেছি আমি সব সময় নিরপেক্ষতা পালন করে এসেছি এবং সামাজিক যেকোন উন্নয়নমূলক কাজে যেগুলোর সাথেই আমি সম্পৃক্ত ছিলাম, আমি কিন্তু কখনোই হিসাব করি নাই কে বি,এন,পি করে বা কে আওয়ামিলীগ করে।

 

আমি সবার পাশেই দাঁড়িয়েছি। সেটা ডি,এন,ডি এলাকার জলাবদ্ধতা থেকে আরম্ভ করে কোভিড-১৯, ঈদ সামগ্রী বিতরণ, ডেঙ্গু নিধন, মসজিদ-মাদ্রাসায় অনুদান, মুক্তিযোদ্ধাদের পাশে থাকা, সিলেটে বন্যার্তদের পাশে থাকা এবং শীতবস্ত্র বিতরণ কার্যক্রমগুলো আমি নারায়ণগঞ্জ এর জন্য করেছি এবং নারায়ণগঞ্জ এর ভবিষ্যতের জন্য করেছি এবং নারায়ণগঞ্জে উদাহরন তৈরী করার চেষ্টা করেছি। এমন যদি আমার মত একজন জনসাধারণ পারে, আমি পোস্ট/পদবী নেই না একটা কারনে, আমি চাই নারায়ণগঞ্জে স্বাভাবিক ভাবে চলতে আর দশটা মানুষের মত সাধারণ ভাবে চলতে।

 

আমি নারায়ণগঞ্জ এর সন্তান। আমি চাই এটা দেখে অন্যান্য ঘরের ছেলে যারা আছে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত না, যারা দেশের জন্য কিছু করতে চায়, ওরা যেন উৎসাহিত হয়। আমার সীমাবদ্ধতা ছাত্রলীগ পর্যন্ত না, আমি গোটা আওয়ামীলিগ নিয়ে এবং নারায়ণগঞ্জ এর উন্নয়ন নিয়ে কাজ করবো যদি দরকার পরে। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন