সদর উপজেলার ফতুল্লা থানাধীন এনায়েতনগর ইউনিয়ন পরিষদ কর্তৃক ভিজিএফ কর্মসূচী এর অধীন পবিত্র ঈদ -উল আযহা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে চাউল বিতরণ করা হয়। এ বছর এনায়েত নগর ইউনিয়ন পরিষদ এর আওতাধীন সর্বমোট ৭৩৮ জন ১০ কেজি করে চাউল পাবে।
এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান সভাপতিত্বে চাউল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন। এছাড়াও এনায়েত নগর ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের মেম্বাররা উপস্থিত ছিলো। খুবই উৎসবমুখর পরিবেশে এ কার্যক্রম সমপন্ন হয়। এন.হুসেইন রনী /জেসি


