Logo
Logo
×

বিশেষ সংবাদ

পরিবেশ অধিদপ্তরে সেবা গ্রহীতা ও অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ জুন ২০২৩, ০৫:০০ পিএম

পরিবেশ অধিদপ্তরে সেবা গ্রহীতা ও অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা
Swapno

 

গতকাল সকালে  পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (অচঅ) এর আওতায় সেবা প্রদান পদ্ধতি ও অভিযোগ প্রতিকার ব্যবস্থা নিয়ে সেবা গ্রহীতা ও অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কাজী আবু তাহের। সভায় পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা, অভিযোগকারী ও সেবা গ্রহীতা/অংশীজনদের উপস্থিতিতে শুনানী এবং অভিযোগ দ্রুত নিষ্পত্তির বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

 

 

মতবিনিময় সভায় পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ জেলা একটি শিল্পঘন এলাকা। জনবল সংকট স্বত্ত্বেও অভিযোগ প্রতিকার বিষয়ক সকল কার্যক্রম অব্যাহত রয়েছে। যে কোন অভিযোগ সর্বোচ্চ গুরুত্ব সহকারে সরেজমিন তদন্তপূর্বক বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

 

 

পরিবেশ দূষণ স্থায়ীভাবে বন্ধে এবং অভিযোগ প্রতিকারের লক্ষ্যে সরেজমিন তদন্তপূর্বক ক্ষেত্রবিশেষ নমুনা সংগ্রহ, বিশ্লেষণের উদ্দেশ্যে ল্যাবে নমুনা প্রেরণ, দূষণকারী/প্রতিষ্ঠান বরাবর কারণ দর্শানোর নোটিশ প্রেরণ, মোবাইল কোর্টের মাধ্যমে দ্রুত নিষ্পত্তি, ল্যাব হতে প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রেরণ, স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়মিত মামলা দায়ের এবং এনফোর্সমেন্ট কার্যক্রম সহ অন্যান্য সকল কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

 

নারায়ণগঞ্জ জেলা কার্যালয় র্কর্তৃক শতভাগ অভিযোগ নিষ্পত্তির করা হয়েছে। সভায় পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কাজী আবু তাহের বলেন, কোন অভিযোগ তদন্তে গিয়ে যদি অভিযোগকারীর নাম, ঠিকানা এবং যোগাযোগের নম্বর না পাওয়া যায় কিন্তু অভিযোগের সত্যতা প্রমাণিত হয়।

 

 

সেক্ষেত্রে বিধি মোতবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি শুনানীকালে বিভিন্ন অভিযোগকারীর বক্তব্য শুনেন, জেলা কার্যালয় র্কর্তৃক গৃহীত ব্যবস্থাদি পর্যালোচনা করেন এবং দ্রুত অভিযোগ নিষ্পত্তির জন্য প্রযোজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।   এন. হুসেইন রনী     /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন