Logo
Logo
×

বিশেষ সংবাদ

না.গঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ জুন ২০২৩, ০১:০৮ পিএম

না.গঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়
Swapno



নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় জামাত। মঙ্গলবার (২৭ জুন) বিষয়টি জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলার উপ-পরিচালক মো. জামাল হোসাইন। জামাল হোসাইন জানান, কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দুটি জামাত অনুষ্ঠিত হবে। একটি সকাল সাড়ে ৭টায়, অপরটি সাড়ে ৮টায়। এছাড়া এবার জেলার চার হাজার দুই শতাধিক মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

 

 

এগুলোর মধ্যে অনেক মসজিদে একাধিক ঈদের জামাত হবে। জেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়াবেন ও খুতবা করবেন নারায়ণগঞ্জ পুরাতন কোর্ট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মো. হাসানুজ্জামান, নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. শাহজাহান মিয়া। অতিরিক্ত ইমাম হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জের মাওলানা বেলাল।  এন.হুসেইন রনী /জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন